সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শেয়ারবাজারে টানা তিন দিন দরপতন

শেয়ারবাজারে টানা তিন দিন দরপতন

আবারও টানা দরপতনে দেশের শেয়ারবাজার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকায় কমেছে সূচক। এর মধ্য দিয়ে টানা তিন কার্যদিবস দরপতন হলো শেয়ারবাজারে।

সোমবার লেনদেনের শুরুতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। প্রথম তিন ঘণ্টা উত্থান-পতনের মধ্য দিয়ে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও শেষ আধাঘণ্টায় চিত্র বদলে যায়। এ সময় দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান চলে আসায় দিনের লেনদেন শেষে সূচকের পতন হয়।

দিন শেষে ডিএসইতে ১২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২২৪টির এবং ৪৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

ভালো কোম্পানি বা ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৯টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ২০টি কোম্পানির শেয়ারের দাম বাড়লেও ৫০টির কমেছে এবং চারটির অপরিবর্তিত রয়েছে।

এ ছাড়া ‘জেড’ গ্রুপের ২৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬৫টির এবং ২৭টির অপরিবর্তিত রয়েছে। মিউচুয়াল ফান্ডের মধ্যে তিনটির দাম বেড়েছে, কমেছে ২৮টির এবং দুটি অপরিবর্তিত রয়েছে।

দাম কমার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৫২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে ২ হাজার ৯৭ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ১০০ পয়েন্টে অবস্থান করছে।

সূচক কমলেও ডিএসইতে লেনদেন কিছুটা বেড়েছে। সোমবার বাজারটিতে মোট ৭৪৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭২৭ কোটি ৪০ লাখ টাকা। অর্থাৎ এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৯ কোটি ৬ লাখ টাকা।

লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে অ্যাপেক্স স্পিনিং। কোম্পানিটির ৪৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা সায়হাম টেক্সটাইলের ৩৯ কোটি ৭২ লাখ টাকা এবং তৃতীয় অবস্থানে থাকা মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ১৯ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দিক থেকে ডিএসইর শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে আইপিডিসি ফাইন্যান্স, এনভয় টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা, ইভিন্স টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, ওরিয়ন ইনফিউশন ও রিলায়েন্স ইন্স্যুরেন্স।

অন্যদিকে, সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯০টি প্রতিষ্ঠানের মধ্যে ৭১টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমেছে। সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৭৩ লাখ টাকা, যা আগের কার্যদিবসে ছিল ৩৯ কোটি ৫২ লাখ টাকা।

আরও

প্রকল্প অনুমোদনে টেকসইতা যাচাই করা হয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সারা দেশ

প্রকল্প অনুমোদনে টেকসইতা যাচাই করা হয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী

একনেকে প্রকল্প অনুমোদনের আগে এর টেকসইতা ও মানুষের প্রত্যাশা পূরণের সক্ষমতা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হয় বলে জানিয়েছেন...

২০২৬-০৯-২৮ ১৪:৩৩

সিরাজদিখান বাজারে বিক্রয় নিষিদ্ধ ১৩ কেজি ৫০০ গ্রাম পিরানহা জব্দ

সারা দেশ

সিরাজদিখান বাজারে বিক্রয় নিষিদ্ধ ১৩ কেজি ৫০০ গ্রাম পিরানহা জব্দ

মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে অভিযান চালিয়ে সরকার কর্তৃক বিক্রয় নিষিদ্ধ ১৩ কেজি ৫০০ গ্রাম পিরানহা মাছ জব্দ করা হয়েছে।

২০২৬-০৯-২৮ ১৪:২৯

আশুলিয়ায় ইয়াবা তৈরির মিনি কারখানা আবিষ্কার, ডিবি (উত্তর)-এর হাতে কারিগর গ্রেফতার

সারা দেশ

আশুলিয়ায় ইয়াবা তৈরির মিনি কারখানা আবিষ্কার, ডিবি (উত্তর)-এর হাতে কারিগর গ্রেফতার

ঢাকার আশুলিয়ায় একটি বসতবাড়িতে গড়ে ওঠা ইয়াবা তৈরির মিনি কারখানার সন্ধান পেয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভি...

২০২৬-০৯-২৮ ১৪:২৮

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

সারা দেশ

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন করেছে ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। কেন্...

২০২৬-০৯-২৮ ১৪:২৭

জীবননগর সিমান্তে ৭৮ বোতল এসকাপ সিরাপ ও দেশীয় পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার

সারা দেশ

জীবননগর সিমান্তে ৭৮ বোতল এসকাপ সিরাপ ও দেশীয় পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার

চুয়াডাঙ্গা জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৭৮ বোতল আমদানি নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার...

২০২৬-০৯-২৮ ১৪:২৬

জয়পুরহাট শ্রমিক দলের প্রতিবাদ ও বিক্ষাভ সমাবেশ

সারা দেশ

জয়পুরহাট শ্রমিক দলের প্রতিবাদ ও বিক্ষাভ সমাবেশ

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রী...

২০২৬-০৯-২৮ ১৪:২৫