বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

শেষ হচ্ছে না ‘মানি হাইস্ট’, আসছে নতুন সিজন

শেষ হচ্ছে না ‘মানি হাইস্ট’, আসছে নতুন সিজন

জনপ্রিয় স্প্যানিশ ক্রাইম ড্রামা সিরিজ ‘মানি হাইস্ট’ (লা কাসা দে পাপেল) ভক্তদের জন্য বড় এক চমক নিয়ে এলো নেটফ্লিক্স। এই সিরিজের স্পিন-অফ ‘বার্লিন’-এর দ্বিতীয় সিজন মুক্তির ঠিক আগেই ওটিটি প্ল্যাটফর্মটি জানিয়েছে, মানি হাইস্ট ফ্র্যাঞ্চাইজির গল্প এখানেই শেষ হচ্ছে না। বিশ্বজুড়ে ব্যাপক সাড়া জাগানো এই সিরিজের ইউনিভার্সটি হতে যাচ্ছে আরও বড়।

গত রোববার নেটফ্লিক্স তাদের সামাজিক মাধ্যমে ‘দ্য ওয়ার্ল্ড অফ মানি হাইস্ট কন্টিনিউস’ শিরোনামে একটি টিজার প্রকাশ করেছে। এর মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়, এই ফ্র্যাঞ্চাইজি থেকে নতুন কোনো প্রোজেক্ট আসতে যাচ্ছে। তবে পরবর্তী এই কাজটি কি মানি হাইস্টের ষষ্ঠ সিজন হবে, নাকি এই সিরিজেরই নতুন কোনো 'স্পিন-অফ' (বার্লিনের মতো), নাকি সিক্যুয়েল হিসেবে আসবে- তা এখনও খোলাসা করেনি কর্তৃপক্ষ।

এদিকে আগামী ১৫ মে বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘বার্লিন’-এর দ্বিতীয় সিজন, যার নাম রাখা হয়েছে ‘বার্লিন অ্যান্ড দ্য লেডি উইথ অ্যান এরমাইন’। মূলত সিরিজটির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাল ও কালো থিমের একটি বিশেষ পোস্টের মাধ্যমে নতুন করে এই উন্মাদনা ছড়ায়। কারণ, সেখানে মানি হাইস্তের বিখ্যাত ‘বেলা চাও’ গানের রেশ ধরে জানানো হয়েছে, এই বিপ্লব কখনোই শেষ হওয়ার নয়।

শুধু তাই নয়, টিজারটিতে ব্যাংক অফ স্পেনের সেই দুর্ধর্ষ ডাকাতি এবং আগের সিজনগুলোর রোমাঞ্চকর সব মুহূর্তের কথা মনে করিয়ে দিয়ে বলা হয়েছে, এই জগত ক্রমাগত বিবর্তিত হচ্ছে।

২০১৯ সালে নেটফ্লিক্সে আসার পর থেকে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পায় ‘মানি হাইস্ট’। স্প্যানিশ এই থ্রিলার ড্রামাটি ২০২২ সালে এর পঞ্চম সিজন শেষ হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে এর ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা ছিল। নতুন এই ঘোষণার পর এখন দেখার বিষয়, প্রোফেসর ও তার দলের নতুন কোনো মিশন শুরু হয় কি না। আপাতত ১৫ মে ‘বার্লিন’ সিজন টু-এর মুক্তির অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা।

আরও

মঞ্চে অদ্ভুত কাণ্ড নারী ভক্তের, অস্বস্তিতে আতিফ আসলাম

বিনোদন

মঞ্চে অদ্ভুত কাণ্ড নারী ভক্তের, অস্বস্তিতে আতিফ আসলাম

মঞ্চে এক নারী ভক্তের কাণ্ডে বেশ খানিকটাই অস্বস্তিতে পড়তে দেখা গেল সংগীতশিল্পী আতিফ আসলামকে। সম্প্রতি পাকিস্তানের করাচির...

২০২৬-০৫-১০ ১০:৩৫

ট্রাব কালচারাল অ্যাওয়ার্ডে সেরা ‘প্রতিশ্রুতিশীল চিত্রনায়িকা’ প্রিয় মনি

বিনোদন

ট্রাব কালচারাল অ্যাওয়ার্ডে সেরা ‘প্রতিশ্রুতিশীল চিত্রনায়িকা’ প্রিয় মনি

সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি নতুন পালক। অভিনয় দক্ষতা আর নিজস্ব স্টাইলে ঢাকাই চলচ্চিত্রে নিজের অবস্থান পোক্ত করে নে...

২০২৬-০৫-০৮ ১৮:১৪

সোনালি দিনের রুপালি পর্দা: কোথায় আছেন সে সময়কার শীর্ষ নায়িকারা?

বিনোদন

সোনালি দিনের রুপালি পর্দা: কোথায় আছেন সে সময়কার শীর্ষ নায়িকারা?

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে শাবনূর, মৌসুমী বা পূর্ণিমাদের সময়টাকে অনেকে ‘সোনালি অধ্যায়’ বলে অভিহিত করেন। আবার একই সময়ে মুন...

২০২৬-০৫-০৮ ১৪:৫৪

ডেলিভারি ম্যানের কাছে হেনস্তার শিকার অভিনেত্রী

বিনোদন

ডেলিভারি ম্যানের কাছে হেনস্তার শিকার অভিনেত্রী

মুম্বাইয়ে নিজ বাড়িতে এক ডেলিভারি ম্যানের কাছ থেকে হেনস্তার শিকার হয়েছে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ খ্যাত ভারতীয় অভিন...

২০২৬-০৫-০৮ ০৮:৪০