রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

এক্সক্লুসিভ

প্রধান বাজার ইইউ–যুক্তরাষ্ট্রেও পতন, একমাত্র ব্যতিক্রম স্পেন

শীর্ষ ১০ রপ্তানি বাজারের ৯টিতেই পোশাক রপ্তানি কমেছে

শীর্ষ ১০ রপ্তানি বাজারের ৯টিতেই পোশাক রপ্তানি কমেছে

দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাত টানা সংকটে রয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্য অনুযায়ী, শীর্ষ ১০ রপ্তানি গন্তব্যের ৯টিতেই পোশাক রপ্তানি কমেছে। চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ—এই ৯ মাসে এ চিত্র দেখা গেছে।

দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৬ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। তবে গুরুত্বপূর্ণ এই খাতে টানা আট মাস ধরে রপ্তানি কমছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ প্রধান প্রায় সব বাজারেই পতন দেখা গেছে। একমাত্র ব্যতিক্রম স্পেন, যেখানে রপ্তানি প্রায় ২ শতাংশ বেড়েছে।

শীর্ষ ১০ বাজারের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, নেদারল্যান্ডস, ফ্রান্স, ইতালি, কানাডা, জাপান ও ডেনমার্ক। এর মধ্যে জার্মানিতে সবচেয়ে বেশি পতন হয়েছে—প্রায় ১৪ শতাংশ। দেশটিতে রপ্তানি কমে দাঁড়িয়েছে ৩২৭ কোটি ডলারে, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৮০ কোটি ডলার।

দ্বিতীয় সর্বোচ্চ পতন হয়েছে ডেনমার্কে, প্রায় ১৩ দশমিক ৭২ শতাংশ। ফ্রান্সে রপ্তানি কমেছে ১২ দশমিক ২৬ শতাংশ।

একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানি কমেছে ২ দশমিক ৫৪ শতাংশ, যা দাঁড়িয়েছে ৫৫৯ কোটি ডলারে। যুক্তরাজ্যে কমেছে ১ দশমিক ৬১ শতাংশ।

নতুন বা অপ্রচলিত বাজারগুলোর মধ্যেও চাপ রয়েছে। জাপানে রপ্তানি কমেছে ৭ দশমিক ১১ শতাংশ, দাঁড়িয়েছে ৭৯ কোটি ডলারে।

তৈরি পোশাক রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, মার্কিন পাল্টা শুল্ক, বৈশ্বিক প্রতিযোগিতা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, রাজনৈতিক অনিশ্চয়তা এবং মধ্যপ্রাচ্য সংকট—সব মিলিয়ে রপ্তানি কমছে। তার মতে, পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে।

বাংলাদেশের রপ্তানি বাজার সাধারণত প্রচলিত ও অপ্রচলিত—এই দুই ভাগে বিভক্ত। যুক্তরাষ্ট্র, ইইউ, যুক্তরাজ্য ও কানাডা প্রচলিত বাজার হিসেবে পরিচিত। অন্যদিকে ভারত, চীন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া ও রাশিয়াসহ অন্যান্য দেশকে উদীয়মান বাজার হিসেবে ধরা হয়।

আরও

সংকটে চট্টগ্রাম বন্দরের হাল ধরে সফল রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান

এক্সক্লুসিভ

সংকটে চট্টগ্রাম বন্দরের হাল ধরে সফল রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান

নৌবাহিনীর অন্যতম দূরদর্শী ও অভিজ্ঞ কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চে...

২০২৬-০৭-১৬ ১৬:২৪

শেখ হাসিনার ‘দেশে ফেরার’ ঘোষণা রাজনৈতিক কৌশল নাকি শুধুই ‘স্ট্যান্টবাজি’?

এক্সক্লুসিভ

শেখ হাসিনার ‘দেশে ফেরার’ ঘোষণা রাজনৈতিক কৌশল নাকি শুধুই ‘স্ট্যান্টবাজি’?

ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন...

২০২৬-০৭-১৪ ১৩:৫৪

ছিলেন জিয়া পরিবারের পাশে, ইতিহাসের আয়নায় ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার

এক্সক্লুসিভ

ছিলেন জিয়া পরিবারের পাশে, ইতিহাসের আয়নায় ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার

ক্ষমতার পটপরিবর্তন যখন রাজনীতিকদের আদর্শ বদলের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়ায়, ঠিক তখন কিছু চরিত্র ইতিহাসের পাতায় ব্...

২০২৬-০৭-১২ ১৮:২০

‘স্টেটসম্যান’ হয়ে উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এক্সক্লুসিভ

‘স্টেটসম্যান’ হয়ে উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাসে নতুন এক জনবান্ধব ও দূরদর্শী নেতৃত্বের উত্থান ঘটছে; যার পরতে পরতে মিশে আছে দেশপ্রেম, মিতব্যয়ি...

২০২৬-০৭-০৮ ১৩:৪৩

মানসম্মত পাঠ্যবই নিয়ে এবারও শঙ্কা; ঘুরেফিরে বিতর্কিতরাই বই ছাপার দায়িত্বে

এক্সক্লুসিভ

মানসম্মত পাঠ্যবই নিয়ে এবারও শঙ্কা; ঘুরেফিরে বিতর্কিতরাই বই ছাপার দায়িত্বে

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) শিক্ষার অন্যতম গুরত্বপূর্ণ দপ্তর। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদ...

২০২৬-০৭-০২ ১৩:৫২