বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

গুড নিউজ

শাওয়াল মাসে ইতিহাসের শিক্ষা ও আত্মগঠন

শাওয়াল মাসে ইতিহাসের শিক্ষা ও আত্মগঠন

পবিত্র রমজান মাসের প্রশান্ত ছায়া বিদায় নেওয়ার পর যে মাসটি মুসলিম জীবনে নতুন অর্থ নিয়ে উপস্থিত হয়, সেটি শাওয়াল। শাওয়াল আরবি শব্দ যা ‘শাওল’ ক্রিয়ামূল থেকে উদ্ভূত, অর্থ উটের লেজ বহন করা, রূপক অর্থ ভ্রমণ করা। এ মাসে আরবের লোকেরা ঘরবাড়ি ছেড়ে মতো শিকারে বের হতো। তাই এ মাসের নাম দেওয়া হয়েছে ‘শাওয়াল’। সাধারণত এই মাসকে আমরা ঈদুল ফিতরের আনন্দ ও শাওয়ালের ছয় রোজার মধ্যেই সীমাবদ্ধ রাখি। কিন্তু ইতিহাসের আয়নায় তাকালে দেখা যায়, শাওয়াল শুধু উত্সবের নয়; বরং সংগ্রাম, আত্মশুদ্ধি, সামাজিক পুনর্গঠন এবং আল্লাহর প্রতি অবিচল আস্থার এক উজ্জ্বল অধ্যায়।

ইসলামী ইতিহাসের অন্যতম তাত্পর্যপূর্ণ ঘটনা গাজওয়ায়ে উহুদ সংঘটিত হয় ৩য় হিজরির এই শাওয়াল মাসেই। সে যুদ্ধে মুসলমানরা সাময়িক বিপর্যয়ের সম্মুখীন হলেও, এর ভেতরেই নিহিত ছিল গভীর শিক্ষার ভাণ্ডার। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা দুর্বল হয়ে পড়ো না এবং দুঃখ করো না; যদি তোমরা মুমিন হও, তবে তোমরাই বিজয়ী হবে।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৩৯)

উহুদের ঘটনায় স্পষ্ট হয়, বিজয়-পরাজয় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আর এই পরীক্ষার মধ্য দিয়েই ঈমানের পরিশুদ্ধি ঘটে। সাহাবায়ে কেরাম এই ঘটনার মাধ্যমে শিখেছিলেন শৃঙ্খলা, আনুগত্য এবং আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকার শিক্ষা।

অষ্টম হিজরিতে শাওয়াল মাসেই সংঘটিত হয় গাজওয়ায়ে হুনাইন। যেখানে মুসলমানদের একটি বড় বাহিনী প্রথমে নিজেদের সংখ্যাধিক্যের কারণে আত্মবিশ্বাসে কিছুটা শৈথিল্য দেখায়। কিন্তু পরবর্তীতে আল্লাহর সাহায্যে তারা বিজয়ী হয়। পবিত্র কোরআনে এই প্রসঙ্গে বলা হয়েছে, ‘হুনাইনের দিনে তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে গর্বিত করেছিল, কিন্তু তা তোমাদের কোনো উপকারে আসেনি।’ (সুরা তাওবা, আয়াত : ২৫)

এই ঘটনায় মুসলিম উম্মাহর জন্য সুস্পষ্ট শিক্ষা হলো; সংখ্যা, শক্তি বা বাহ্যিক উপকরণ নয়; প্রকৃত বিজয় নির্ভর করে ঈমান, তাকওয়া ও আল্লাহর উপর নির্ভরতার উপর।

শাওয়াল মাসে মহানবী (সা.)-এর ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ও স্মরণীয়। তিনি এই মাসেই উম্মুল মুমিনীন আয়েশা (রা.)-এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই ঘটনা তত্কালীন সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে একটি বাস্তব দৃষ্টান্ত স্থাপন করে, যেখানে শাওয়াল মাসে বিবাহকে অশুভ মনে করা হতো। মহানবী (সা.) তাঁর আমলের মাধ্যমে এই ভ্রান্ত ধারণা দূর করেন এবং দেখিয়ে দেন, ইসলামে কুসংস্কারের কোনো স্থান নেই।

সাহাবা ও তাবিয়িনদের জীবনে শাওয়াল ছিল ধারাবাহিক ইবাদতের মাস। তারা রমজানের ইবাদতকে শাওয়ালে অব্যাহত রাখতেন। বিশেষভাবে শাওয়ালের ছয় রোজা সম্পর্কে রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর শাওয়ালের ছয় রোজা রাখে, সে যেন সারা বছর রোজা রাখল।’ (মুসলিম, হাদিস: ১১৬৪)

ইতিহাস থেকে জানা যায়, সালাফে সালেহিন এই ছয় রোজাকে শুধু নফল ইবাদত হিসেবে নয়, বরং রমজানের ঘাটতি পূরণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে গ্রহণ করতেন। তারা এটিকে ঈমানের ধারাবাহিকতা রক্ষার একটি বাস্তব প্রয়াস হিসেবে দেখতেন।
শাওয়াল মাস মুসলিম সমাজের সামাজিক পুনর্গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ঈদের পর মুসলমানরা একে অপরের সাথে সম্পর্ক পুনর্নিমাণ করে নিতেন। দান-সদকা এবং পারস্পরিক সহানুভূতির মাধ্যমে সমাজকে সুদৃঢ় করতেন। সাহাবাদের জীবনে দেখা যায়, তারা এই সময়ে অভাবীদের পাশে দাঁড়ানো, আত্মীয়তার বন্ধন জোরদার করা এবং সমাজে ন্যায় ও করুণা প্রতিষ্ঠায় বিশেষ গুরুত্ব দিতেন।

আজকের বাস্তবতায় শাওয়াল আমাদের জন্য এক গভীর বার্তা বহন করে। এটি কেবল উত্সব-পরবর্তী একটি মাস নয়; বরং এটি একটি ধারাবাহিকতা রক্ষা করে রমজানের আত্মশুদ্ধিকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে দেওয়ার এক বাস্তব সুযোগ।

উহুদ আমাদের শেখায় ধৈর্য ও আত্মসমালোচনা, হুনাইন আমাদের সতর্ক করে অহংকার থেকে, আর নবীজির জীবনের ঘটনাগুলো আমাদের মুক্ত করে কুসংস্কার থেকে।

কাজেই শাওয়াল মাসকে আমরা যদি ইতিহাসের আলোকে দেখি, তাহলে এটি হয়ে ওঠে আত্মগঠনের এক অনন্য অধ্যায়। এই মাস আমাদের আহ্বান জানায়; ইবাদতে দৃঢ় থাকতে, ইতিহাস থেকে শিক্ষা নিতে এবং ব্যক্তি ও সমাজজীবনে ইসলামের নৈতিক আদর্শ প্রতিষ্ঠা করতে।

মহান আল্লাহ আমাদের সকলকে ইতিহাস থেকৈ শিক্ষা নিয়ে নববী আদর্শের আলোকে জীনাতিপাত করার তাওফিক দান করুন। আমিন।

আরও

লন্ডন থেকে ফিরে গরুর খামার গড়ে তুললেন রাহাত খান, এখন খামারে ১০৫টি গরু

গুড নিউজ

লন্ডন থেকে ফিরে গরুর খামার গড়ে তুললেন রাহাত খান, এখন খামারে ১০৫টি গরু

বগুড়ার তরুণ উদ্যোক্তা রাহাত খান লন্ডনে উচ্চশিক্ষা শেষ করে চাকরি বা প্রবাসে স্থায়ী হওয়ার পথ না বেছে দেশে ফিরে গড়ে তুলেছেন...

২০২৬-০৫-২৬ ১৯:২২

প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ হাইকমিশনের মানবিক উদ্যোগ

গুড নিউজ

প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ হাইকমিশনের মানবিক উদ্যোগ

মালদ্বীপে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন এক বাংলাদেশি প্রবাসী কর্মীর পাশে দাঁড়িয়েছে মালেস্থ বাংলাদেশ হাইকমিশন।

২০২৬-০৫-২৬ ০৮:১৫

লন্ডনে আত্মপ্রকাশের পথে ‘চ্যানেল১৮’, ঢাকায় কার্যালয় উদ্বোধন

গুড নিউজ

লন্ডনে আত্মপ্রকাশের পথে ‘চ্যানেল১৮’, ঢাকায় কার্যালয় উদ্বোধন

লন্ডনভিত্তিক অনুমোদনের অপেক্ষায় স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল১৮’-এর ঢাকা কার্যালয় উদ্বোধনের মাধ্যমে মঙ্গলবার (১৯ মে) আনুষ...

২০২৬-০৫-২০ ১৪:১৫

২০০ গাছের লিচুবাগান সবার জন্য উন্মুক্ত, নেই বিক্রির চিন্তা

গুড নিউজ

২০০ গাছের লিচুবাগান সবার জন্য উন্মুক্ত, নেই বিক্রির চিন্তা

৮ বিঘার জমির উপর ২০০ এর অধিক লিচু গাছ। নানা জাতের লিচু গাছে থোকায় থোকায় ঝুলছে। এটি এমন একটি বাগান, যে বাগানের লিচু খেতে...

২০২৬-০৫-২০ ০৮:২৩

মালয়েশিয়ায় বাজার সম্প্রসারণে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জোরালো উদ্যোগ

গুড নিউজ

মালয়েশিয়ায় বাজার সম্প্রসারণে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জোরালো উদ্যোগ

বাংলাদেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান গোলাম মোস্তাফা বর্তমানে মালয়েশিয়া...

২০২৬-০৫-১৪ ১৩:৪৫

প্রাচীন সভ্যতার গল্প ও ইতিহাসের আয়নায় চট্টগ্রামের রাউজান

গুড নিউজ

প্রাচীন সভ্যতার গল্প ও ইতিহাসের আয়নায় চট্টগ্রামের রাউজান

চট্টগ্রাম শহর থেকে তাকালে পূর্ব-উত্তরের যে জনপদটি শিল্প, শিক্ষা আর বিপ্লবের দীপ্তিতে ভাস্বর, তার নাম রাউজান। কর্ণফুলী আর...

২০২৬-০৫-০৮ ১৭:৪০