রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সাটুরিয়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১

সাটুরিয়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নে ১১ বছর বয়সী এক তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অধীর মণি দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ জুন) দুপুরে দড়গ্রাম এলাকায় একটি পুকুরঘাটে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত অধীর মণি দাস (৫২) দড়গ্রাম ঋষিপাড়া এলাকার মৃত রাজেন্দ্র মণি দাসের ছেলে।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে শিশুটি একই এলাকার চন্দন মণি দাসের বাড়ির দক্ষিণ পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় পুকুরঘাটে অন্য কেউ না থাকার সুযোগে অধীর মণি দাস সেখানে গিয়ে শিশুটিকে জোরপূর্বক জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটি কোনোভাবে নিজেকে রক্ষা করে বাড়িতে ফিরে আসে এবং পরিবারের সদস্য মিনতি মণি দাসকে ঘটনাটি জানায়।

খোঁজ নিয়ে জানা গেছে, শিশুটির মা মালতী মণি দাস বেশ কিছুদিন আগে মারা গেছেন। তার বাবা অকুল মণি দাস অন্যত্র বিয়ে করে আলাদা বসবাস করছেন। অসহায় শিশুটি বর্তমানে তার চাচা নেপাল মণি দাসের বাড়িতে থেকে বড় হচ্ছে।

ওসি মো. মোশারফ হোসেন বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও

খুলনার রূপসায় যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

সারা দেশ

খুলনার রূপসায় যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

খুলনার রূপসা উপজেলার আইচগাতীতে জয় ঢালি নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত সাড়ে ৯টার...

২০২৬-০৮-১৫ ২২:২৮

অ্যানেস্থেসিওলজিস্ট না থাকায় মেহেরপুরে দুই মাস ধরে অস্ত্রোপচার বন্ধ, ভোগান্তিতে রোগীরা

সারা দেশ

অ্যানেস্থেসিওলজিস্ট না থাকায় মেহেরপুরে দুই মাস ধরে অস্ত্রোপচার বন্ধ, ভোগান্তিতে রোগীরা

দুই মাস ধরে মেহেরপুরের সরকারি হাসপাতালগুলোতে অস্ত্রোপচার সেবা বন্ধ রয়েছে। অ্যানেস্থেসিওলজিস্ট (অজ্ঞানকারী চিকিৎসক) না থা...

২০২৬-০৮-১৫ ২২:১২

মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

সারা দেশ

মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় আল...

২০২৬-০৮-১৫ ২২:১১

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলার অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

সারা দেশ

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলার অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের এমপি ভিপি আইনুল হকের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক...

২০২৬-০৮-১৫ ২২:১০

মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে পুশইন চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি

সারা দেশ

মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে পুশইন চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। শনিবার দুপুরে মহেশপুর ব্যাটেল...

২০২৬-০৮-১৫ ২০:৫৪

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশ আহত

সারা দেশ

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশ আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চলাকালীন পুলিশের সঙ্গে অস্ত্রধারী মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছ...

২০২৬-০৮-১৫ ২০:২২