আহত পুলিশ সদস্যরা হলেন উপরিদর্শক (এসআই, নিরস্ত্র), এসআই মো. রফিক (নিরস্ত্র), নন্দন চন্দ্র সরকার ও কনস্টেবল রাশিদুল। পুলিশের গুলিতে গুলিবিদ্ধ শীর্ষ মাদক কারবারি হলেন জসিম (২৪)। এঘটনায় মোহন (২৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, নিয়মিত সন্ত্রাস মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় জসিম, মোহনসহ ৮ জন কারবারি পুলিশের আভিযানিক দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে এসআই মো. রফিক ও এসআই নন্দন চন্দ্র সরকার তাদের সরকারি পিস্তল থেকে মোট আট রাউন্ড গুলি ছোড়েন। এতে জসিম উরুতে গুলিবিদ্ধ হন। মাদক কারবারির হামলায় তিন পুলিশ সদস্যও আহত হন। পরে ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল,ম্যাগাজিন, একটি ধারালো অস্ত্র ও দুই অস্ত্রধারীকে আটক করা হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, সন্ত্রাস বিরোধী অভিযানের সময় অস্ত্রধারীরা পুলিশের ওপর গুলি চালায়। তবে গুলি পুলিশের গায়ে লাগেনি। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে এক মাদক কারবারি গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।