বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সাতকানিয়ায় ৪ ভুয়া ইউনানী চিকিৎসক আটক

সাতকানিয়ায় ৪ ভুয়া ইউনানী চিকিৎসক আটক

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় চিকিৎসক পরিচয়ে ইউনানী ওষুধ বিক্রির অভিযোগে চার ভুয়া চিকিৎসককে আটক করেছে স্থানীয়রা। পরে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- জামালপুর জেলার সদর উপজেলার মুসলিমাবাদ এলাকার মোহাম্মদ হারুনুর রশিদ ইসলাম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইনসান ও মোহাম্মদ আকিরুল ইসলাম।

স্থানীয় সূত্র জানায়, আটক চার ব্যক্তি দুপুর থেকে কেঁওচিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া ও মহল্লায় ঘুরে নিজেদের অভিজ্ঞ ইউনানী চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে অস্থায়ীভাবে চেম্বার বসান। তারা বিভিন্ন রোগের চিকিৎসার পরামর্শ দেওয়ার পাশাপাশি বিশেষ করে নারী, প্রবীণ ও দীর্ঘদিন ধরে অসুস্থ ব্যক্তিদের স্থায়ীভাবে রোগমুক্তির আশ্বাস দিয়ে ইউনানী ওষুধ বিক্রি করছিলেন বলে অভিযোগ রয়েছে।

তাদের কার্যক্রম সন্দেহজনক মনে হলে স্থানীয়রা চিকিৎসক পরিচয়, শিক্ষাগত যোগ্যতা এবং চিকিৎসা পেশায় কাজ করার বৈধ নিবন্ধনের কাগজপত্র দেখতে চান। তবে তারা কোনো স্বীকৃত মেডিকেল সনদ, নিবন্ধন কিংবা সরকারি অনুমোদনের প্রমাণ দেখাতে পারেননি। পরে স্থানীয়রা চারজনকে আটক করে উপজেলা প্রশাসনের কাছে সোপর্দ করেন।

উপজেলা প্রশাসনের প্রাথমিক যাচাইয়ে জানা যায়, আটক ব্যক্তিরা স্বীকৃত কোনো চিকিৎসক নন। তাদের কারও শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণির বেশি নয় বলেও প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অভিযোগ রয়েছে, চিকিৎসক পরিচয় ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছে ইউনানী ওষুধ বিক্রি করে আসছিলেন।

স্থানীয়দের অভিযোগ, জটিল ও দীর্ঘমেয়াদি রোগ সম্পূর্ণ নিরাময়ের প্রলোভন দেখিয়ে তারা সাধারণ মানুষের কাছে ওষুধ বিক্রি করতেন। এতে অনেকেই প্রতারিত হওয়ার পাশাপাশি অনুমোদনহীন চিকিৎসা ও ওষুধ সেবনের কারণে স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছেন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহামুদুল হাসান বলেন, আটক চারজনের শিক্ষাগত যোগ্যতা, চিকিৎসক পরিচয় ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই শেষে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িত না হওয়ার শর্তে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও

সাভারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

সারা দেশ

সাভারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাভারে গণ অভ্যুত্থানে শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৮-০৬ ২০:৪৭

‘জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকব’- ফেনীতে সমাবেশে আল্লামা মামুনুল হক

সারা দেশ

‘জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকব’- ফেনীতে সমাবেশে আল্লামা মামুনুল হক

জুলাই সনদ ও গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলনের মাধ্যমে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের...

২০২৬-০৮-০৬ ২০:২২

গ্যাস-বিদ্যুৎ সংকট, ভুতুড়ে বিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় ১১ দলের স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি

সারা দেশ

গ্যাস-বিদ্যুৎ সংকট, ভুতুড়ে বিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় ১১ দলের স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও ভুতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবা...

২০২৬-০৮-০৬ ২০:২০

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে সাবমেরিনগান ও পিস্তলসহ দুইজন গ্রেফতার

সারা দেশ

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে সাবমেরিনগান ও পিস্তলসহ দুইজন গ্রেফতার

রাজবাড়ীতে পৃথক দুটি অভিযানে বিদেশি স্টার্লিং সাবমেশিনগান, একটি বিদেশি পিস্তল, ৩৪ রাউন্ড তাজা গুলিসহ দুই সন্ত্রাসী কে গ্র...

২০২৬-০৮-০৬ ২০:১৯

গ্যাস-বিদ্যুৎ সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফেনীতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

সারা দেশ

গ্যাস-বিদ্যুৎ সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফেনীতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুতের ভূতুড়ে বিল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ ম...

২০২৬-০৮-০৬ ১৮:৪৫