শনিবার, ১ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ফুটবল টুর্নামেন্ট।

আজ শনিবার (১ আগস্ট) ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ড্রয়ে বাংলাদেশ জায়গা পেয়েছে ‘এ’ গ্রুপে। গ্রুপ পর্বে স্বাগতিকদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান।

ড্র অনুযায়ী, পট-১–এ থাকা বাংলাদেশকে রাখা হয়েছে ‘এ’ গ্রুপে, আর বর্তমান চ্যাম্পিয়ন ভারত রয়েছে ‘বি’ গ্রুপে। লটারির মাধ্যমে বাকি দলগুলোকে দুই গ্রুপে ভাগ করা হয়। ‘বি’ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে মালদ্বীপ ও পাকিস্তান।

সাফের সদস্য দেশ সাতটি হলেও ফিফার নিষেধাজ্ঞার কারণে ড্রয়ে রাখা হয়নি নেপালকে। তবে সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ রয়েছে দেশটির সামনে। নির্ধারিত সময়ের মধ্যে নিষেধাজ্ঞা উঠে গেলে নেপালও টুর্নামেন্টে অংশ নেবে এবং ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে যুক্ত হবে।

এদিকে, আট বছর পর আবারও বাংলাদেশে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। এর আগে ২০০৩, ২০০৯ ও ২০১৮ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট। ২০০৩ সালে নিজেদের ইতিহাসে একমাত্রবারের মতো শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর আর কোনো আসরে ফাইনালে উঠতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। সর্বশেষ ২০২৩ সালে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত আসরে বাংলাদেশ সেমিফাইনালে উঠলেও অতিথি দল কুয়েতের কাছে হেরে বিদায় নেয়।

এদিকে নেপাল শেষ পর্যন্ত অংশ নিতে না পারলে এবারের আসরের প্রতিদ্বন্দ্বিতাও কিছুটা কমে যেতে পারে। কারণ, সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালীন ভারত তাদের জাতীয় দলকে নিউজিল্যান্ডে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে পাঠাবে। ফলে ঢাকার আসরে রেকর্ডসংখ্যক শিরোপাজয়ী দেশটি সম্ভবত যুব দল নিয়ে অংশ নেবে।

সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপিং:

‘এ’ গ্রুপ: বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান (নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নেপাল)।

‘বি’ গ্রুপ: ভারত, মালদ্বীপ, পাকিস্তান।

আরও

কলকাতায় ভারতের বিপক্ষেই খেলবে ব্রাজিল, জানানো হলো তারিখও

খেলাধুলা

কলকাতায় ভারতের বিপক্ষেই খেলবে ব্রাজিল, জানানো হলো তারিখও

দক্ষিণ এশিয়ান দর্শকদের নজর কাড়তে আগামী ফিফা উইন্ডোতে ভারতে একটি ম্যাচ খেলার ব্রাজিলের পরিকল্পনার কথা আগেই জানা গিয়েছিল।...

২০২৬-০৭-৩১ ০৮:১৩

ব্রাজিলের বিদায় নেওয়া নিয়ে মুখ খুললেন কোচ আনচেলত্তি

খেলাধুলা

ব্রাজিলের বিদায় নেওয়া নিয়ে মুখ খুললেন কোচ আনচেলত্তি

ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন চূর্ণ হয়েছে শেষ ষোলোতেই। সেই হতাশার পর অবশেষে মুখ খুললেন কোচ কার্লো আনচেলত্তি। চমকে দেওয়া এক স...

২০২৬-০৭-৩০ ২১:৫২

পূর্বাচল স্টেডিয়ামে ২০৩১ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা বিসিবির

খেলাধুলা

পূর্বাচল স্টেডিয়ামে ২০৩১ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা বিসিবির

২০১১ সালে পর আবারও ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ২০৩১ বিশ্বকাপকে সামনে রেখে পূর্বাচল স্টেডিয়াম নিয়ে বাংলাদ...

২০২৬-০৭-৩০ ০৮:৩০

মেসির সেই ‘অসম্মান করবেন না’ মন্তব্য নিয়ে যা বললেন রেফারি

খেলাধুলা

মেসির সেই ‘অসম্মান করবেন না’ মন্তব্য নিয়ে যা বললেন রেফারি

২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে লিওনেল মেসির সঙ্গে হওয়া উত্তপ্ত বাক্যবিনিময় নিয়...

২০২৬-০৭-২৯ ১৮:০২

ইনজুরির ভান ধরে মাঠে শুয়ে থাকার সুযোগ হারাচ্ছেন গোলরক্ষকরা!

খেলাধুলা

ইনজুরির ভান ধরে মাঠে শুয়ে থাকার সুযোগ হারাচ্ছেন গোলরক্ষকরা!

ফুটবল ম্যাচের মাঝে প্রায়শই প্রতিপক্ষ ফুটবলারের স্পর্শ কিংবা যৌক্তিক কারণ ছাড়াই চিকিৎসার আশ্রয় নিচ্ছেন গোলরক্ষকরা। ওই সময়...

২০২৬-০৭-২৮ ২৩:৫১

বার্সেলোনায় কঠিন চ্যালেঞ্জের মুখে ব্রাজিল তারকা রাফিনহা

খেলাধুলা

বার্সেলোনায় কঠিন চ্যালেঞ্জের মুখে ব্রাজিল তারকা রাফিনহা

বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচ খেলেই মাঠের বাইরে চলে যেতে হয়েছিল ব্রাজিল তারকা রাফিনহার। হাইতির বিপক্ষে খেলার ৪০ মিনিটে চোট...

২০২৬-০৭-২৮ ২২:৫০