বুধবার, ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ নাগরিকের মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ নাগরিকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত দোরোখিন সের্গেই নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে প্রকল্পের ৫.৭ বিল্ডিং এলাকায় কাজ করার সময় অসুস্থবোধ করার পর তার মৃত্যু হয়।‎মৃত দোরোখিন সের্গেই (৫১) রূপপুর প্রকল্পে কর্মরত রুশ পারমাণবিক প্রযুক্তি ও প্রকৌশল প্রতিষ্ঠান ‘অ্যাটমটেকএনার্গো’র কর্মী।‎‎প্রকল্প-সংশ্লিষ্টরা জানায়, বুধবার সকাল ১০টার দিকে ৫.৭ বিল্ডিংয়ের অভ্যন্তরে কাজ করার সময় হঠাৎ অসুস্থতা অনুভব করে পড়ে যান সের্গেই। খবর পেয়ে কোম্পানির চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।‎‎ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।‎তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। আইনগত প্রক্রিয়া ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আরও

চেম্বারের পরিচালক, স্ত্রী ও কাজের মেয়ে খুন : বিদুৎ না থাকায় বন্ধ ছিল সিসি ক্যামেরা

সারা দেশ

চেম্বারের পরিচালক, স্ত্রী ও কাজের মেয়ে খুন : বিদুৎ না থাকায় বন্ধ ছিল সিসি ক্যামেরা

সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকায় একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও তাদের গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার...

২০২৬-০৮-১২ ১৮:০৬

নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি

সারা দেশ

নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহকারী পরিচালক মোহাম্মদ নাঈম খানের বিরুদ্ধে খুলনা বিশ্ববিদ্যালয়...

২০২৬-০৮-১২ ১৮:০৪

মেহেরপুর হাসপাতালে বিএনপি-জমায়াত কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজেনা

সারা দেশ

মেহেরপুর হাসপাতালে বিএনপি-জমায়াত কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজেনা

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দীন খানের পরিদর্শনকালে দ্বন্দ্বে জড়ালেন বিএনপি ও জ...

২০২৬-০৮-১২ ১৮:০৩

গাইবান্ধায় রাস্তা নিয়ে বিরোধে শিক্ষকের বাড়িতে লুটপাট, রেকর্ডভুক্ত হয়নি মামলা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা নিয়ে বিরোধে শিক্ষকের বাড়িতে লুটপাট, রেকর্ডভুক্ত হয়নি মামলা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিবাড়িতে বাড়ির উঠোন দিয়ে রাস্তা না দেয়ায় স্কুল শিক্ষক মোশাররফ হোসেন ভুঁইয়ার বাড়িতে...

২০২৬-০৮-১২ ১৮:০১

মহিপুরে মাদ্রাসা শিক্ষক ও প্রবাসীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সারা দেশ

মহিপুরে মাদ্রাসা শিক্ষক ও প্রবাসীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর মহিপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মাদ্রাসা শিক্ষক, প্রবাসী ও স্থানীয় সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের করা চ...

২০২৬-০৮-১২ ১৮:০০