সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

রণধীর জয়সওয়াল শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত

রণধীর জয়সওয়াল শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন প্রসঙ্গে মুখ খুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আসা এই অনুরোধটি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে ভারত সব অংশীজনের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে।

রণধীর জয়সওয়াল বলেন, আমরা বাংলাদেশের সমস্ত ঘটনাপ্রবাহ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন।

সংবাদ সম্মেলনে মুখপাত্র জানান, উভয় পক্ষই বর্তমান দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে দুই দেশের অংশীদারিত্বকে আরও গভীর করার প্রস্তাবগুলো খতিয়ে দেখতে সম্মত হয়েছে। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ভারতের সেই ইচ্ছার কথা স্পষ্ট করেছেন যেখানে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি আমেরিকার সঙ্গে সম্পর্ককেও আরও সুদৃঢ় করতে চায় ভারত।

পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলো নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। জয়সওয়াল আশা প্রকাশ করেন যে, উভয়পক্ষের বিস্তারিত মতামত ও অবস্থান জানতে শিগগিরই একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।

শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যু এবং সীমান্ত পরিস্থিতিসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় ওই বৈঠকে স্থান পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও

পুরোনো যোগাযোগব্যবস্থার ত্রুটিতে যুক্তরাষ্ট্রের আকাশপথে বিপর্যয়

আন্তর্জাতিক

পুরোনো যোগাযোগব্যবস্থার ত্রুটিতে যুক্তরাষ্ট্রের আকাশপথে বিপর্যয়

একটি রক্ষণাবেক্ষণকাজ, আর তাতেই কার্যত থমকে গেল যুক্তরাষ্ট্রের আকাশপথ। পুরোনো তামার তারের যোগাযোগব্যবস্থা বদলে ফাইবার কেব...

২০২৬-১১-১৫ ১০:৪৪

চীনে ঐতিহাসিক বৈঠকে তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী

আন্তর্জাতিক

চীনে ঐতিহাসিক বৈঠকে তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের নেতাদের মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠক হতে যাচ্ছে। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এ বৈঠক...

২০২৬-১১-১৪ ১০:১৬

যুদ্ধ থামার ইঙ্গিত ট্রাম্পের, ইরানের শর্তে আটকে শান্তির পথ

আন্তর্জাতিক

যুদ্ধ থামার ইঙ্গিত ট্রাম্পের, ইরানের শর্তে আটকে শান্তির পথ

যুদ্ধের দামামা কিছুটা স্তিমিত, কিন্তু শান্তির দরজা এখনো পুরোপুরি খোলেনি। আট মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর মার...

২০২৬-১১-১০ ১৯:৩৭

চার দেশে ব্যালট বিপ্লব, কর্তৃত্ববাদের বিরুদ্ধে গণতন্ত্রের নতুন বার্তা

আন্তর্জাতিক

চার দেশে ব্যালট বিপ্লব, কর্তৃত্ববাদের বিরুদ্ধে গণতন্ত্রের নতুন বার্তা

বিশ্বের চার প্রান্তে সাম্প্রতিক চারটি নির্বাচনে বড় ধাক্কা খেয়েছেন কর্তৃত্ববাদী প্রবণতার নেতারা। ব্রাজিল, সার্বিয়া, ইসরায়...

২০২৬-১১-১০ ১১:৫৩

গুরুর ছায়া ছেড়ে নিজের পথে ভ্যান্স, লক্ষ্য হোয়াইট হাউস!

আন্তর্জাতিক

গুরুর ছায়া ছেড়ে নিজের পথে ভ্যান্স, লক্ষ্য হোয়াইট হাউস!

ট্রাম্পের সবচেয়ে অনুগত সহযোগীদের একজন তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি। ট্রাম্প...

২০২৬-১১-০৮ ১৯:৫৮

যুক্তরাষ্ট্র বদলে যাচ্ছে, টের পাচ্ছেন কী?

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র বদলে যাচ্ছে, টের পাচ্ছেন কী?

মার্কিন মধ্যবর্তী নির্বাচন সাধারণত দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য, প্রেসিডেন্টের জনপ্রিয়তা এবং কংগ্রেসের নি...

২০২৬-১১-০৫ ১৭:০৮