শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

রিয়াদে হামলায় নিহত পাইলটের পরিচয় প্রকাশ করল সৌদি আরব

রিয়াদে হামলায় নিহত পাইলটের পরিচয় প্রকাশ করল সৌদি আরব

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় নিহত পাইলটের পরিচয় প্রকাশ করেছে সৌদি আরব। ক্যাপ্টেন হামুদ আলি আলকালথামি দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সৌদিয়া এয়ারলাইন্সের পাইলট ছিলেন। হামলায় সংস্থাটির একটি যাত্রীবাহী বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো ও একটি বিমান লক্ষ্য করে দুটি হামলা চালানো হয়। এতে পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হন। হামলার সময় বিমানটিতে কোনো যাত্রী ছিলেন না।

শুক্রবার (৯ অক্টোবর) সৌদিয়া এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, ঘটনার পরপরই জরুরি ব্যবস্থা নেওয়া হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হয়। হামলার পর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয় বলে জানিয়েছে সৌদি সরকার।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, হামলায় বিভিন্ন দেশের নাগরিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

সূত্র: সৌদি গ্যাজেট

 

 

আরও

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে অভিযান, আটক ২০ বাংলাদেশি

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে অভিযান, আটক ২০ বাংলাদেশি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌ কিট মার্কেট এলাকায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ২০ বাংলাদেশিসহ ১৮১ জন বিদেশি নাগরিককে...

২০২৬-১১-০১ ১৪:৫৯

শিক্ষা, চাকরি ও বাসস্থানের দাবিতে রাস্তায় ইউরোপের তরুণেরা

আন্তর্জাতিক

শিক্ষা, চাকরি ও বাসস্থানের দাবিতে রাস্তায় ইউরোপের তরুণেরা

ভালো শিক্ষা, চাকরি ও কম খরচে বাসস্থানের দাবিতে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ করছেন তরুণেরা। ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, স্প...

২০২৬-১০-২৯ ১৪:০৮

‘সরকার পরিবর্তনের’ আতঙ্ক মোদি সরকারের দুর্বলতারই প্রকাশ

আন্তর্জাতিক

‘সরকার পরিবর্তনের’ আতঙ্ক মোদি সরকারের দুর্বলতারই প্রকাশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সামনে এখন এমন এক রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়...

২০২৬-১০-২১ ১৫:৪৭

ইয়েমেনের বিদ্রোহীদের ভয়ে বিনিয়োগ সম্মেলন স্থগিত করল সৌদি আরব

আন্তর্জাতিক

ইয়েমেনের বিদ্রোহীদের ভয়ে বিনিয়োগ সম্মেলন স্থগিত করল সৌদি আরব

ইরান-সমর্থিত হুথিদের সৌদি আরবের ওপর প্রাণঘাতী হামলা অব্যাহত থাকায় দেশটির ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই) সম্...

২০২৬-১০-২০ ১৪:১৭