বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাত ১টার মধ্যে ৫০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব এলাকায়

রাত ১টার মধ্যে ৫০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব এলাকায়

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় আজ রাত ১ টার মধ্যে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এসময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বার্তায় আরও বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং অস্থায়ীভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।

এদিকে, সন্ধ্যা ৬টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।

সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস।

আরও

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলায় পাঁচ বছরের কারাদণ্ড

সারা দেশ

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলায় পাঁচ বছরের কারাদণ্ড

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলায় আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্...

২০২৬-০৭-০১ ২৩:২৮

নীলফামারীতে প্রথম বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল, বৃষ্টিতে দুই দল যৌথ চ্যাম্পিয়ন

সারা দেশ

নীলফামারীতে প্রথম বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল, বৃষ্টিতে দুই দল যৌথ চ্যাম্পিয়ন

উৎসবমুখর পরিবেশে নীলফামারীতে প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫-২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে শহরে...

২০২৬-০৭-০১ ২৩:২৭

১৭ বছর পররায়: জয়পুরহাট সরকারি মহিলা কলেজের মেট্রন হত্যা মামলায় দারোয়ানের যাবজ্জীবন

সারা দেশ

১৭ বছর পররায়: জয়পুরহাট সরকারি মহিলা কলেজের মেট্রন হত্যা মামলায় দারোয়ানের যাবজ্জীবন

দীর্ঘ প্রায় ১৭ বছর পর আলোচিত জয়পুরহাট সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসের মেট্রন সামছুন নাহার (৪৩) হত্যা মামলার রায় দিয়েছে...

২০২৬-০৭-০১ ২৩:২৫

ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

সারা দেশ

ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ডাক্তারের ভুল চিকিৎসায় মো: আনোয়ার হোসেন (৫৫) নামে এক রোগীর মৃত্যুতে বিক্ষোভ করে...

২০২৬-০৭-০১ ২৩:২৩

কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে শুকনো খাবার তুলে দিলো প্রশাসন

সারা দেশ

কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে শুকনো খাবার তুলে দিলো প্রশাসন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদী তীরবর্তী বন্যা ও ভাঙন কবলিত ১৬০ পরিবারকে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। বুধবার(১জু...

২০২৬-০৭-০১ ২৩:২১