বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ইউসুফ রাড়ি (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার কেশবপুর ইউপির ১ নম্বর ওয়ার্ড এলাকার কমলাপুর স্কুল সংলগ্ন রাস্তার ওপরে ঘটে এ ঘটনা।

স্থানীয় ও প্রত‌্যক্ষদর্শী সূ‌ত্রে জানাগে‌ছে, আগের দিন রবিবার সকালের দিকে রাস্তা দিয়ে ভ্যাকু মেশিন নেয়ার সময় পল্লীবিদ্যুতের খুঁটি থেকে একটি তার বিচ্ছিন্ন হয়। এরপর স্থানীয়রা খবর দিলে পল্লী বিদ্যুতের মমিনপুর জোনাল অফিসের লোকজন ঘটনাস্থলে এলেও লাইনের আওতায় থাকা কয়েকজন গ্রাহকের কাছে ছেঁড়া তার মেরামতের জন্য টাকা দাবি করেন। এ সময় টাকা দিতে ব্যর্থ হলে বিপদজনক অবস্থায় রাস্তার ওপর পড়ে থাকা ছেঁড়া তার মেরামত না করেই ফিরে যায় তারা। দুপুরে গরুর ঘাস কাটতে গেলে মাটিতে পড়ে থাকা ওই ছেঁড়া তারে জড়িয়ে মর্মান্তি মৃত্যু হয় গ্রামের ইসহাক রাড়ির ছেলে চার মেয়ের জনক কৃষক ইউসুফ রাড়ির।

এ ঘটনার পর ওই এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। লোকজন পল্লী বিদ্যুতের মমিরপুর জোনাল অফিস ঘেরাও করে রেখেছে।

এদিকে ঘটনার বিষয়ে জানতে পল্লীবিদ্যুতের বাউফল জোনাল অফিসের ডিজিএম, এজিএমকম সহ জরুরী অভিযোগ নম্বরে একাধিকবার ফোন করা হলেও কেউই রিসিভ করছেন না।

এ বিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ঘটনা শুনে পরিস্থিতি নিয়ন্ত্রনে ফোর্স পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯