বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাঙ্গামাটিতে সন্ত্রাস দমন আইনে আ'লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

রাঙ্গামাটিতে সন্ত্রাস দমন আইনে আ'লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি শহরে অভিযান চালিয়ে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রভাবশালী সদস্য অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

রোববার (২৬ জুলাই) বিকেল ৪টার দিকে শহরের কোর্ট বিল্ডিং এলাকার হ্যাপীর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অংসুইছাইন চৌধুরীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য, অংসুইছাইন চৌধুরীর বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের সঙ্গে যোগসাজশ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্রে জানা গেছে, এর আগেও অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার হয়ে বেশ কিছুদিন কারাগারে ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘিরে নানা অভিযোগ ওঠে।

অংসুইছাইন চৌধুরী দীর্ঘদিন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

আরও

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সারা দেশ

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সবধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রাজপথে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন ফেনী জেলা যুবদলের নেতৃবৃন্...

২০২৬-০৯-২২ ২০:৩৬

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

সারা দেশ

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, চব্বিশের আন্দোলনে জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া আওয়ামী লীগের কার্য...

২০২৬-০৯-২২ ২০:৩২

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

সারা দেশ

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বর্তমান সরকারের ৩টি উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা...

২০২৬-০৯-২২ ২০:৩১

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

সারা দেশ

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

মুন্সীগঞ্জের সিরাজদীখানে যথাযথ অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং অবৈধভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়...

২০২৬-০৯-২২ ১৮:৫৫

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখা...

২০২৬-০৯-২২ ১৮:৩১

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় দুই দোকানিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্...

২০২৬-০৯-২২ ১৮:১৪