বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাঙ্গামাটিতে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ৮

রাঙ্গামাটিতে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ৮

রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারী ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। অভিযানে ২৫.৫০০ লিটার চোলাই মদ ও ইয়াবা উদ্ধার করা হয়।

​বুধবার(১৩ মে) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।পুলিশ জানায়, মাদক বিক্রির দায়ে রাজবাড়ী এলাকার কাঞ্চন দাস (৩৫) ও চক্রপাড়ার অংকিতা চাকমা (৩৫)-কে ২৫.৫০০ লিটার চোলাই মদসহ আটক করা হয়।

 এছাড়া রিজার্ভ বাজার এলাকা থেকে ইয়াবা কারবারে জড়িত সাজ্জাদ (২২)-কে গ্রেফতার করা হয়েছে।​মাদক সেবনের দায়ে আটক হয়েছেন খাগড়াছড়ি জেলার পানছড়ির নিয়তী রঞ্চন (৩২) ও লিটন চাকমা (২৬) এবং বরকল উপজেলার অনুজ চাকমা (২৫)।​অন্যদিকে, আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ সাইদুল (২০) ও মোঃ ইসমাইল হোসেন (৩৩)-কেও এই অভিযানে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, রাঙ্গামাটি পৌরসভার সামনে, কে কে রায় সড়ক, রাজবাড়ী ও রিজার্ভ বাজারসহ শহরের বিভিন্ন এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ অভিযান চালানো হয়। মাদকের বিস্তার রোধে এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।​গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

আরও

অতিবৃষ্টিতে ভোলায় সাড়ে ২৬ কোটি টাকার রবি শস্যের ক্ষতি

সারা দেশ

অতিবৃষ্টিতে ভোলায় সাড়ে ২৬ কোটি টাকার রবি শস্যের ক্ষতি

চলতি মাসের অতিবৃষ্টিতে শুধু রবি শস্য ফসলের মাঠ ডুবেনি, ডুবেছে ভোলা জেলার ২৩ হাজার ৩৭৩ জন কৃষকের ভাগ্য। ফসল ঘরে তোলার ঠিক...

২০২৬-০৫-১৪ ২১:০২

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ৩য় জানাজার মধ্য দিয়ে পারিবারিক কবরস্থানে দাপণ সম্পন্ন

সারা দেশ

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ৩য় জানাজার মধ্য দিয়ে পারিবারিক কবরস্থানে দাপণ সম্পন্ন

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা...

২০২৬-০৫-১৪ ১৯:৫৮

সাধু-বাউল-ভক্তের মিলনমেলায় মুখর মহাস্থান

সারা দেশ

সাধু-বাউল-ভক্তের মিলনমেলায় মুখর মহাস্থান

বৈশাখী উৎসবে লাখো মানুষের ঢল, কোটি টাকার বেচাকেনায় জমে উঠেছে ঐতিহাসিক জনপদ প্রতিবারের ন্যায় বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার...

২০২৬-০৫-১৪ ১৯:২৩

ফরিদপুরে মসজিদের ভেতর মাদ্রাসা ছাত্রকে ধর্ষণ চেষ্টার দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড

সারা দেশ

ফরিদপুরে মসজিদের ভেতর মাদ্রাসা ছাত্রকে ধর্ষণ চেষ্টার দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুরে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাফেজ মাওলানা আলী হোসেন (৫৯) নামে এক মসজিদের ইমামকে ৭ বছর...

২০২৬-০৫-১৪ ১৮:০৮

কুরবানির ঈদকে সামনে রেখে জমতে শুরু করেছে জীবননগরের পশুহাট

সারা দেশ

কুরবানির ঈদকে সামনে রেখে জমতে শুরু করেছে জীবননগরের পশুহাট

পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদকে সামনে রেখে জমতে শুরু করেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম চুয়াডাঙ্গার জীবনন...

২০২৬-০৫-১৪ ১৭:২০