সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাঙ্গামাটিতে ৮ বছরের শিশু ধর্ষন: আসামির যাবজ্জীবন দণ্ড

রাঙ্গামাটিতে ৮ বছরের শিশু ধর্ষন: আসামির যাবজ্জীবন দণ্ড

রাঙ্গামাটির কাউখালীতে আট বছর বয়সি দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আইয়ুব আলী সওদাগর নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে তাকে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাঙ্গামাটির শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিশাত সুলতানা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডিত আসামিকে কারাগারে পাঠানো হয়।

মামলার সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মাকসুদা হক রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল পৃথকভাবে কার্যক্রম শুরুর পর রাঙ্গামাটিতে এটি এই ট্রাইব্যুনালের সর্বোচ্চ সাজার প্রথম রায়।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৪ জানুয়ারি সকাল ৯টার দিকে কাউখালী থানাধীন কাশখালীর বঙ্গটিলা এলাকার ২ নম্বর ওয়ার্ডে দ্বিতীয় শ্রেণির ঐ আট বছর বয়সী স্কুলছাত্রী বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় আইয়ুব আলী সওদাগর তাকে ধানের জমিতে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির স্কুলড্রেস ছিঁড়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায় সে।

ঘটনার পর শিশুটির বাবা-মা কাউখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণ করতে সক্ষম হয়। পরে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেন।

রায়ের বিষয়ে সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মাকসুদা হক বলেন, রাঙ্গামাটিতে পৃথকভাবে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর এটি সর্বোচ্চ সাজা দেওয়ার প্রথম রায়। এ রায়ের মাধ্যমে শিশু নির্যাতনের বিরুদ্ধে আইনের কঠোর অবস্থান আরও স্পষ্ট হয়েছে এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও

জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত

সারা দেশ

জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত

চুরি, ডাকাতি, চোরাচালান, মানবপাচার, কিশোরগ্যাং, জুয়া ও মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী সামাজিক আন্দ...

২০২৬-০৮-২৪ ২১:২৭

বিমানবন্দর এলাকা থেকে ৪০ ভবঘুরে-ভিক্ষুক আটক

সারা দেশ

বিমানবন্দর এলাকা থেকে ৪০ ভবঘুরে-ভিক্ষুক আটক

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন প...

২০২৬-০৮-২৪ ২১:২৫

খুলনায় ভোক্তার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে সোয়া ২ লাখ টাকা জরিমানা

সারা দেশ

খুলনায় ভোক্তার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে সোয়া ২ লাখ টাকা জরিমানা

ভোক্তা-অধিকার সংরক্ষণে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ১২ হাজার টাকা জরিমানা করে...

২০২৬-০৮-২৪ ২০:২৯

রংপুরে চার খুনের মামলার এজাহারে যা বলা হয়েছে

সারা দেশ

রংপুরে চার খুনের মামলার এজাহারে যা বলা হয়েছে

রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত শিক্ষকের বড় ভাই...

২০২৬-০৮-২৪ ২০:২৭

গাইবান্ধার তিন ইউনিয়নের সনাতন সম্প্রদায়ের মনোকষ্টের অবসান, উদ্বোধন হলো বারুনীতলা মহাশ্মশান

সারা দেশ

গাইবান্ধার তিন ইউনিয়নের সনাতন সম্প্রদায়ের মনোকষ্টের অবসান, উদ্বোধন হলো বারুনীতলা মহাশ্মশান

সনাতন সম্প্রদায়ের কোনো মানুষের মৃত্যুর পর শেষ বিদায় জানানো নিয়ে ছিল চরম অনিশ্চয়তা দুর্ভোগ আর কষ্ট। সেই কষ্টের অবসান ঘটি...

২০২৬-০৮-২৪ ১৯:৪৮

অবৈধভাবে সার মজুত : গাইবান্ধায় ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

অবৈধভাবে সার মজুত : গাইবান্ধায় ব্যবসায়ীকে জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে অতিরিক্ত সার মজুতের দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২০২৬-০৮-২৪ ১৯:৩৫