শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত

রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত

রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত হয়েছে। শনিবার(৯মে) ভোর ৬ টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম হেগেরা চাকমা (লেত্তবাপ)। ঘটনার সংবাদ পেয়ে সাজেক থানার আওতাধীন ১০ নং পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

 জানা যায়, রাঙ্গামাটির সাজেকের মারিশ্যা-দীঘিনালা সড়কের শুকনোছড়া এলাকায় সকালে কয়েকজন অস্ত্রধারী অবস্থান নেয়। এ সময় হেগেরা চাকমাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। হেগেরা চাকমা পালানোর চেষ্টা কালে প্রতিপক্ষের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা জানায়, নিহত হেগেরা চাকমা এলাকায় ইউপিডিএফ (প্রসিত) এর কালেক্টর (শুকনাছড়ি এলাকার কালেক্টর) নামে পরিচিত। অজ্ঞাতনামা সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে বলে জানায় তারা। এই ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। 

রাঙ্গামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানায়, একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার সংবাদ জেনেছি। পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে বিস্তারিত জানা যাবে।

আরও

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

সারা দেশ

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা না...

২০২৬-১০-০২ ১৭:৫৭

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪