সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় শহরের মারী স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রাঙামাটি কোতয়ালী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকেন্দার এবং কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জলমনি চাকমা (৪৯) এবং বিলাইছড়ি উপজেলার ২ নম্বর ওয়ার্ডের ধোপ্পাছড়ি এলাকার বাসিন্দা নতুন বাবু তঞ্চঙ্গ্যা (৩৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার একটি আভিযানিক দল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মারী স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকেন্দার বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

একই সঙ্গে তাদের রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্য, ইয়াবার উৎস এবং সরবরাহ রুট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে রাঙামাটি জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।

কোতয়ালী থানা সূত্রে জানা গেছে, গত এক মাসে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে ১২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭