বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

রাজধানীর মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার ও নারী-শিশু নিরাপত্তার প্রশ্নে আয়োজিত এ কর্মসূচি থেকে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতিই দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বাড়িয়ে দিচ্ছে।

শুক্রবার (২২ মে) বিকেল ৪টায় নড়াইল প্রেসক্লাবের সামনে বন্ধুসভার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, সাংবাদিক, চিত্রশিল্পী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বন্ধুসভার উপদেষ্টা শুভ সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ লাবলু, জ্যেষ্ঠ সাংবাদিক ও মানবাধিকারকর্মী কাজী হাফিজুর রহমান, সাংবাদিক হাফিজুল নিলু,চিত্রশিল্পী ধর্মদাস মল্লিক, বন্ধুসভার সভাপতি প্রীতি রবি দাস, সাধারণ সম্পাদক জান্নাতি খানম এবং সামাজিক সংগঠন ‘চলো পাল্টাই’-এর স্বেচ্ছাসেবক রাবেয়া খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন কেবল একটি অপরাধ নয়, এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। সমাজে আইনের শাসন দুর্বল হয়ে পড়ায় এবং অতীতের অনেক ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা বারবার একই ধরনের অপরাধ করার সাহস পাচ্ছে।

তারা আরও বলেন, শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিচার, কঠোর আইন প্রয়োগ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। অন্যথায় এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে এবং সাধারণ মানুষকে বারবার রাজপথে নেমে প্রতিবাদ জানাতে হবে।

মানববন্ধন থেকে নারী ও শিশুদের জন্য নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি নির্যাতনের শিকার ব্যক্তি ও পরিবারের প্রতি মানবিক সহায়তা এবং আইনি সুরক্ষা নিশ্চিতের দাবি জানান অংশগ্রহণকারীরা।###

 

আরও

পাংশায় আবাসিক এলাকায় বছরের পর বছর গুল কারখানা,পরিবেশ অধিদপ্তর নীরব স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

সারা দেশ

পাংশায় আবাসিক এলাকায় বছরের পর বছর গুল কারখানা,পরিবেশ অধিদপ্তর নীরব স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

রাজবাড়ীর পাংশা পৌরসভার আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে তামাকজাত গুল তৈরির একটি কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। আবাসিক ভবন, শি...

২০২৬-০৮-২৬ ১৯:১৯

কুড়িগ্রামে ৫০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

সারা দেশ

কুড়িগ্রামে ৫০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রো...

২০২৬-০৮-২৬ ১৮:০৭

সাঁতার না জানায় বন্ধুকে ধরে বাঁচার চেষ্টা, ২ শিশুর মৃত্যু

সারা দেশ

সাঁতার না জানায় বন্ধুকে ধরে বাঁচার চেষ্টা, ২ শিশুর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশের নদীতে গোসলে নেমে সাঁতার না জানার কারণে বন্ধুকে জড়িয়ে ধরে পানিতে তলিয়ে...

২০২৬-০৮-২৬ ১৮:০৬

কুড়িগ্রামে সার লুটের নেপথ্যে ফেসবুক পোস্টের মাধ্যমে মব : তদন্তে আড়াল করা হয় প্রকৃত ঘটনা

সারা দেশ

কুড়িগ্রামে সার লুটের নেপথ্যে ফেসবুক পোস্টের মাধ্যমে মব : তদন্তে আড়াল করা হয় প্রকৃত ঘটনা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের সার ডিলার মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজ পয়েন্টে বুধবার উপজেলা নির্বাহ...

২০২৬-০৮-২৬ ১৭:৫৭

বাগেরহাটে যৌথ অভিযানে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

সারা দেশ

বাগেরহাটে যৌথ অভিযানে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

বাগেরহাটে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ,...

২০২৬-০৮-২৬ ১৭:৫৬

সারের ঘাটতি নেই, যতটা সংকট তার চেয়ে বেশি রটানো হচ্ছে: ত্রাণমন্ত্রী

সারা দেশ

সারের ঘাটতি নেই, যতটা সংকট তার চেয়ে বেশি রটানো হচ্ছে: ত্রাণমন্ত্রী

দেশে সারের ঘাটতি নেই জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং সার বিতরণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সদস্য...

২০২৬-০৮-২৬ ১৭:৫৪