সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাজশাহীর চরখিদিরপুরে ১৫০ পরিবার পানিবন্দি, বিশুদ্ধ পানি ও খাবারের সংকট

রাজশাহীর চরখিদিরপুরে ১৫০ পরিবার পানিবন্দি, বিশুদ্ধ পানি ও খাবারের সংকট

পদ্মা নদীর পানি বৃদ্ধিতে চরখিদিরপুরে ১৫০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। পুরো চরের চারাপাশে পানি উঠে গেছে। অনেক বাড়িতে ঢুকে গেছে পানি। চরের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও বন্ধ হয়ে গেছে। সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের। এমন পরিস্থিতিতে অনেকেই রাজশাহী জেলার পবা উপজেলার চরখিদিরপুর ছেড়েছেন; যারা ছাড়েননি তারা মানবেতর জীবনযাপন করছেন।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক বলেন, রাজশাহী সীমান্তে পদ্মা নদীর পানি বেড়েছে। গেল তিনদিন থেকে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল তিনটায় রাজশাহীর বড়কুঠি পয়েন্টে পদ্মার পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৫২ সেন্টিমিটার। যা চলতি মৌসুমের সর্বোচ্চ বলছেন এই গেজ রিডার। এই পয়েন্টে পদ্মার বিপৎসীমা হলো ১৮ দশমিক ৫ মিটার।

এদিকে, চরের চারণভূমি পানিতে ডুবে যাওয়ার কারণে মারাত্মক গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। একইভাবে গবাদিপশুর আশ্রয়স্থলেও অভাব দেখা দিয়েছে। কেউ কেউ চর থেকে গবাদিপশু লোকালয়ে নিয়ে এসেছেন। যেগুলো রয়েছে- সেগুলোর মধ্যে আবার রোগবালাই দেখা দিয়েছে। গেল দুই সপ্তাহে অসুস্থ হয়ে ১৮ থেকে ২০টি গরু মারা গেছে। যার মধ্যে বড় অংশ অল্প বয়সী।

চরের বাসিন্দা মনসুর আলী বলেন, নদীর পানি এলাকায় ঢুকে গেছে। এলাকার মানুষ পানিবন্দি হয়ে গেছে। রান্না করে খাওয়া কষ্টকর হয়ে পড়েছে। গবাদিপশু নিয়ে আমরা বিপাকে পড়েছি। এখানে খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে।

রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের চরখিদিরপুরে ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, ২০০ পরিবারের প্রায় ৭০০ মানুষ পানিবন্দি হয়েছে। এখানে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে। মানুষের পাশাপাশি গবাদিপশুগুলোর খাবার সংকট দেখা দিয়েছে। গবাদিপশু গরু-মহিষ মিলে সাড়ে ৪ হাজার। গেল দুই সপ্তাহে অসুস্থ হয়ে ১৮ থেকে ২০টি গরু মারা গেছে। মানুষ চর ছাড়ছে। অনেকেই রয়েছে। এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বন্ধ রয়েছে।

তিনি বলেন, পানির মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা ছাড়াও বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়ছে। এলাকার গিয়াস উদ্দিনের গরু মারা গেছে। এছাড়া তার আরও তিনটি গরু অসুস্থ হয়ে আছে। এলাকার দাউদ আলীর দুইটি গরু মারা গেছে। শুধু তাই নয়, মেম্বারের নিজেরও একটি গরু মারা গেছে। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিতভাবে পানিবন্দির বিষয়টি জানিয়েছি। আশা করছি দ্রুত ব্যবস্থা নেবেন তিনি।

এ বিষয়ে পবা উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীন বলেন, চরে পানি উঠে যাওয়ার বিষয়টি আজকে শুনেছি। ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেখানের প্রকৃত ঘটনা জানার জন্য। এছাড়া ওই চরে দ্রুত শুকনো খাবার দেওয়া হবে।

আরও

মদনে চাল কেলেঙ্কারি মামলার প্রধান আসামি কারাগারে

সারা দেশ

মদনে চাল কেলেঙ্কারি মামলার প্রধান আসামি কারাগারে

নেত্রকোনার মদন উপজেলায় ২০ টন সরকারি চাল জব্দের ঘটনায় করা মামলার প্রধান আসামি এনামুল হক আনারকে (৬০) কারাগারে পাঠানো হয়েছে...

২০২৬-০৯-০৭ ২১:৫৭

পুলিশের তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে পালালেন ১৫ মামলার আসামি

সারা দেশ

পুলিশের তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে পালালেন ১৫ মামলার আসামি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে ১৫ মামলার আসামি এক মাদক ব্যবসায়ীর পালিয়ে...

২০২৬-০৯-০৭ ২০:৫০

নোয়াখালীতে অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

সারা দেশ

নোয়াখালীতে অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শয়নকক্ষে তোষকের নিচ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, একটি কার্তুজ ও দ...

২০২৬-০৯-০৭ ২০:৪২

দুধের শিশুসহ ৭ দিন কারাভোগের পর জামিন পেলেন ফাতেমা

সারা দেশ

দুধের শিশুসহ ৭ দিন কারাভোগের পর জামিন পেলেন ফাতেমা

কক্সবাজারের মহেশখালীতে স্বামীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পাল্টা মামলার আসামি হয়ে ১৫ মাস বয়সী শিশুসহ কারাগারে যাওয়...

২০২৬-০৯-০৭ ২০:২৩

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্য আটক

সারা দেশ

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্য আটক

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল স...

২০২৬-০৯-০৭ ২০:২১

গাইবান্ধায় ক্ষতিকর পোকা দমনে কৃষকের ভরসা ‘আলোক ফাঁদ’

সারা দেশ

গাইবান্ধায় ক্ষতিকর পোকা দমনে কৃষকের ভরসা ‘আলোক ফাঁদ’

মাঠের ফসল ঘরে তোলার আগেই কৃষককে মোকাবিলা করতে হয় নানা প্রতিকূলতা। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, অসময়ের বন্যা ও শিলাবৃষ্টির...

২০২৬-০৯-০৭ ২০:১১