মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাজনৈতিক ষড়যন্ত্রের শিকারের দাবি করে জামায়াত ও সামাজিক সংগঠনের পদ ছাড়লেন শহিদুল ইসলাম

রাজনৈতিক ষড়যন্ত্রের শিকারের দাবি করে জামায়াত ও সামাজিক সংগঠনের পদ ছাড়লেন শহিদুল ইসলাম

পটুয়াখালীতে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র ও ব্লাকমেইলের শিকারের দাবি করে জামায়াতে ইসলামী এবং সামাজিক সংগঠন ‘পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র সকল কার্যক্রম থেকে নিজেকে অব্যাহতি নিয়েছেন শহিদুল ইসলাম। তিনি জামায়াতে ইসলামীর সদর উপজেলা যুব বিভাগের সভাপতির দায়িত্বে ছিলেন এবং পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার অফিশিয়াল ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন শহিদুল ইসলাম।
সম্প্রতি তাঁর বিরুদ্ধে পটুয়াখালীর এক বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় শহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা করেন ওই নারী। আদালত মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে গ্রহণপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। এই দায়বদ্ধতা থেকে এবং সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের প্রত্যাশায় তিনি সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে শহিদুল ইসলাম দাবি করেন, গত কয়েক দিন ধরে তাঁর বিরুদ্ধে যে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, অসত্য এবং একটি গভীর ঘৃণ্য রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ব্যক্তিগতভাবে তাঁকে নিয়ে ষড়যন্ত্রকারীদের কোনো সমস্যা ছিল না; বরং তাদের মূল টার্গেট ছিল তাঁর সংগঠন এবং পটুয়াখালী পৌরসভায় জামায়াত মনোনীত মেয়র প্রার্থী আবদুল্লাহ আল নাহিয়ান। বিগত ছয় মাস ধরে একটি প্রভাবশালী রাজনৈতিক মহল ও মালয়েশিয়া প্রবাসী এক কথিত সাংবাদিক তাঁর কাছে জামায়াত প্রার্থীর অর্থনৈতিক ও ব্যবসায়িক তথ্য জানতে চান এবং তাদের শিখিয়ে দেওয়া মিথ্যা স্টেটমেন্ট দেওয়ার জন্য চাপ দেন। অন্যথায় তাঁকে পারিবারিক ঝামেলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল।

সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে শহিদুল ইসলাম পরিষ্কার করেন যে, তাঁর বাড়ির নিকটতম প্রতিবেশী ও দূরসম্পর্কিত মামাতো বোনের পরিবারের সাথে তাঁর স্বাভাবিক ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্ক ছিল। কিন্তু রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে সেই সম্পর্ককে ব্ল্যাকমেইলিংয়ের হাতিয়ার করা হয় এবং ওই পরিবারকে জিম্মি করে তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মামলা দিতে বাধ্য করা হয়। এর ফলে তাঁর মামার পরিবারও মানসিকভাবে বিপর্যস্ত ও জিম্মি হয়ে পড়েছে বলে তিনি জানান।

পটুয়াখালীর বিবেকবান সর্বস্তরের মানুষের প্রতি নিরপেক্ষভাবে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়ে তিনি লিখেন, সময়ের ব্যবধানে সকল ষড়যন্ত্রের মুখোশ উন্মোচিত হবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর ওপর ভরসা রাখি এবং আইনি মাধ্যমেই এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ন্যায়বিচার ও নির্দোষ হিসেবে মুক্তি পাব।

সর্বশেষ এ কঠিন পরিস্থিতিতে দেশবাসী ও পটুয়াখালীবাসীর কাছে দোয়া চেয়ে তিনি লিখেন, একজন সাধারণ মানুষ হিসেবে এই পরিস্থিতিতে তিনি মানসিকভাবে বেশ অসহায়বোধ করছেন। আল্লাহ যেন তাঁকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।

আরও

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে	-সেলিম উদ্দিন

সারা দেশ

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে -সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্র...

২০২৬-১০-১৪ ১৩:০৫

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

সারা দেশ

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

রাজবাড়ীর পাংশা উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত নাম মো. চাঁদ আলী খান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধিত্ব এবং দলীয় ন...

২০২৬-১০-১৪ ১৩:০২

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...

২০২৬-১০-১৩ ১৯:৫৭

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮