বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাজনীতি ‘বেয়াদবি’র সংস্কৃতি তৈরি করা হয়েছে : যশোরে যুবদল সভাপতি

রাজনীতি ‘বেয়াদবি’র সংস্কৃতি তৈরি করা হয়েছে : যশোরে যুবদল সভাপতি

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, রাজনীতিতে শিষ্টাচারহীনতা ও 'বেয়াদবি'র সংস্কৃতি সৃষ্টি করা হয়েছে। এ বেয়াদবদের দেশের মানুষই শায়েস্তা করবে, আমাদের দরকার নেই। আমরা দেশের মানুষকে যুক্তি তর্ক দিয়ে বোঝাতে পারবো বেয়াদবদের স্থান সমাজে নেই।

শনিবার বিকেলে যশোরের ঐতিহাসিক টাউন হল ময়দানে জেলা যুবদল আয়োজিত এক বিশাল যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে তিনি আরো বলেন, বর্তমানে রাজনীতিতে একটি নেতিবাচক কালচার তৈরি করে জ্যেষ্ঠ ও বর্শীয়ান নেতাদের নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করা হচ্ছে। 

এমনকি দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সম্মানীয় মানুষদের নিয়েও কটূক্তি করা হচ্ছে, যা চরম শিষ্টাচারবহির্ভূত। তিনি বলেন, একজন সন্ত্রাসী বা গুণ্ডা হয়তো নির্দিষ্ট কোনো এলাকা ধ্বংস করে, কিন্তু একজন বেয়াদব পুরো সমাজ, পরিবার ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এ দেশের সচেতন জনগণ ইতোমধ্যে তাদের বয়কট করেছে। মিথ্যা ও প্রতারণার রাজনীতি দিয়ে মানুষকে সাময়িক ধোঁকা দেওয়া গেলেও দিনশেষে জনগণ সত্যের পক্ষেই রায় দেয়।

 দেশের উন্নয়ন ও জনসংখ্যা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমাদের এই বিপুল জনসংখ্যাকে সঠিক পরিকল্পনার মাধ্যমে জনসম্পদে পরিণত করতে হবে। অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়েছিলেন, সেই ধারাবাহিকতায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলো জনগণের আস্থা অর্জন করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
 

যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানার সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুমন ও আসাদুজ্জামান আসাদ,যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমূখ।

আরও

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সারা দেশ

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সবধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রাজপথে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন ফেনী জেলা যুবদলের নেতৃবৃন্...

২০২৬-০৯-২২ ২০:৩৬

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

সারা দেশ

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, চব্বিশের আন্দোলনে জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া আওয়ামী লীগের কার্য...

২০২৬-০৯-২২ ২০:৩২

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

সারা দেশ

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বর্তমান সরকারের ৩টি উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা...

২০২৬-০৯-২২ ২০:৩১

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

সারা দেশ

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

মুন্সীগঞ্জের সিরাজদীখানে যথাযথ অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং অবৈধভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়...

২০২৬-০৯-২২ ১৮:৫৫

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখা...

২০২৬-০৯-২২ ১৮:৩১

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় দুই দোকানিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্...

২০২৬-০৯-২২ ১৮:১৪