মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় রাইচ মিলের মটর চোর সন্দেহে মো: জজ আলী বিশ্বাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান দুই আসামী কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার কৃতরা হলেন, উপজেলার কসবামাজাইল ইউনিয়নের মৃত মো: শাহাদত মন্ডলের ছেলে মো: হাকিম মন্ডল (৫০) ও একই এলাকার মৃত মো: সমেশ মন্ডলের ছেলে মো: করিম মন্ডল (৬৫)।

বৃহস্পতিবার (২০ আগষ্ট) বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।

এর আগে গত বুধবার (১৯ আগষ্ট) ভোর সাড়ে তিন টার দিকে কসবমাজাইল ইউনিয়নের মো: আরিফ নামে এক যুবক জজ আলী বিশ্বাস (নিহত) কে মুঠোফোনের মাধ্যমে ডেকে নিয়ে যায়। পরে ৪ টার দিকে আসামীরা জজ আলী বিশ্বাস (নিহত) কে কসবমাজাইল ইউনিয়নের দড়ি বাংলাট মাঠের মধ্যে করিমের রাইস মিলের সামনের রাস্তায় দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারপিট করে গুরুত্বর জখম করে ফেলে রাখে।পরবর্তীতে পুলিশ জজ আলী বিশ্বাস (নিহত) কে উদ্ধার করে চিকিৎসার জন্য পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জজ আলী বিশ্বাস এর পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে নিহতের মা আছিয়া খাতুন বাদী হয়ে ৪৫ জনের নাম উল্লেখসহ ১০/১২ জন কে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান দুই আসামী কে গ্রেফতার করে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, নিহতের মা আছিয়া খাতুন এজাহার দায়ে করেছেন। এজাহার নামীয় দুই আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯