মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাহাদ এমপির উদ্যোগে বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জাতীয় সংসদে

রাহাদ এমপির উদ্যোগে বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জাতীয় সংসদে

বাগেরহাট জেলার উচ্চশিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশার বিষয়টি জাতীয় সংসদে জোরালোভাবে তুলে ধরেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ)। তিনি শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানতে চান, বাগেরহাট জেলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে কি না।

সংসদে দেওয়া লিখিত উত্তরে শিক্ষা মন্ত্রী ড.আ ন ম এহসানুল হক মিলন জানান, বর্তমানে বাগেরহাট জেলায় কোনো বিশ্ববিদ্যালয় নেই। তবে জেলার পার্শ্ববর্তী খুলনায় তিনটি সরকারি ও আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ মোট ১৫টি বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনা করছে। এ কারণে বর্তমান পরিস্থিতিতে বাগেরহাটে নতুন করে বিশ্ববিদ্যালয় স্থাপনের কোনো পরিকল্পনা সরকারের নেই।
 

তবে উত্তরে আরও বলা হয়, ভবিষ্যতে প্রয়োজনীয়তা ও বাস্তবতা বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এদিকে, বাগেরহাটের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করায় স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে এমপি শেখ মনজুরুল হক (রাহাদ)-এর উদ্যোগ ইতিবাচকভাবে আলোচিত হচ্ছে। অনেকেই মনে করছেন, এ দাবির ধারাবাহিক অনুসরণ অব্যাহত থাকলে ভবিষ্যতে বাগেরহাটে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ সুগম হতে পারে।

আরও

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

সারা দেশ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের লিফটে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কর...

২০২৬-০৯-১৫ ১৭:০৩

সময় টিভির নড়াইল প্রতিনিধির বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ

সারা দেশ

সময় টিভির নড়াইল প্রতিনিধির বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ

সময় টিভির নড়াইল জেলা প্রতিনিধি সজিব রহমানের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। নড়াইল সদর উপজেলার বিছালি এলাকার মোঃ...

২০২৬-০৯-১৫ ১৭:০১

গাইবান্ধায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে নারীর শ্লীলতাহানির অভিযোগ

সারা দেশ

গাইবান্ধায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে নারীর শ্লীলতাহানির অভিযোগ

গাইবান্ধার পলাশবাড়িতে নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত বিএনপি নেতার শাস্তির দাবিতে...

২০২৬-০৯-১৫ ১৬:৫৮

পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার

সারা দেশ

পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, দেশীয় ছোরা, খেলনা পিস্তল, ভুয়া পুলিশ পরিচয়পত্র ও অস্ত্র...

২০২৬-০৯-১৫ ১৬:৫৭

বাবাকে হত্যা করে রক্তপান! নিহত শান্তিলালের ছেলে-ভাতিজার ফাঁসির আদেশ

সারা দেশ

বাবাকে হত্যা করে রক্তপান! নিহত শান্তিলালের ছেলে-ভাতিজার ফাঁসির আদেশ

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় দুই আসাম...

২০২৬-০৯-১৫ ১৬:৫৬

ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডে সন্তোষ চিফ প্রসিকিউটরের

সারা দেশ

ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডে সন্তোষ চিফ প্রসিকিউটরের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্...

২০২৬-০৯-১৫ ১৫:৪২