বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরে পুলিশের গাফিলতি তদন্তে কমিটি

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরে পুলিশের গাফিলতি তদন্তে কমিটি

রাজধানীর মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবাকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

ডিএমপি কমিশনার বলেন, ঘটনাটি আধা ঘণ্টা বা এক ঘণ্টার মধ্যে ঘটানো সম্ভব নয়। ঘটনাস্থল পরিদর্শনে তাঁর মনে হয়েছে, এটি সময় নিয়ে করা হয়েছে। ভবনের দুই পাশের টিনশেড ক্ষতিগ্রস্ত ও ভাঙচুর করা হয়েছে। ভবনের বিভিন্ন স্থানেও ভাঙচুরের আলামত পাওয়া গেছে।

ঘটনায় জড়িতদের বিষয়ে তিনি জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারে নাম উল্লেখ থাকা একজনসহ আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশের গাফিলতি প্রসঙ্গে মোসলেহ উদ্দিন আহমদ বলেন, গভীর রাতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। খবর পাওয়ার পর পুলিশ কত দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছিল এবং কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি জানান, এডিসি দারুস সালামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবারের মধ্যেই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীতে যেকোনো ধরনের দখল ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে ডিএমপি কমিশনার বলেন, অপরাধী যে-ই হোক, কোনো রাজনৈতিক দল বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না। আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

আরও

মজুরি-বিক্ষোভে অচল বাংলাদেশের পোশাকশিল্প, বন্ধ ৫২৯ কারখানা

জাতীয়

মজুরি-বিক্ষোভে অচল বাংলাদেশের পোশাকশিল্প, বন্ধ ৫২৯ কারখানা

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক-বিক্ষোভের জেরে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে তৈরি হয়েছে অস্থিরতা। রবি...

২০২৬-১১-০২ ১০:৫৭

ব্যবসায়ীদের সরবরাহ বন্ধের চাপ, আর কত জিম্মি থাকবে ভোক্তা

জাতীয়

ব্যবসায়ীদের সরবরাহ বন্ধের চাপ, আর কত জিম্মি থাকবে ভোক্তা

চুলার জ্বালানি বাদ দিয়ে সংসার চলে না। দাম বাড়লে তাই বাড়তি টাকা জোগাড় করতে হয়। আয় একই থাকলে কাটছাঁট করতে হয় অন্য খরচে। নি...

২০২৬-১০-২৯ ১৪:০৬

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

জাতীয়

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

দীর্ঘ দুই বছরের অচলাবস্থা কাটিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি এসেছে। আগামী ৩১ অক্টোবর থ...

২০২৬-১০-২৮ ১৭:২২

পাঁচ খাতে জাপানি বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী

জাতীয়

পাঁচ খাতে জাপানি বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী

মোটরযান উৎপাদন, জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ সহযোগিতা, রেলপথ ও সরবরাহব্যবস্থা এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদনশিল্প...

২০২৬-১০-২৮ ১৭:১৭

১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ–জাপান যৌথ ঘোষণায়

জাতীয়

১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ–জাপান যৌথ ঘোষণায়

বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করার ঘোষণা দিয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রী। জাপানের...

২০২৬-১০-২৭ ১৬:০৬

প্রধানমন্ত্রীর সফরে জাপানের সঙ্গে ২ বিলিয়ন ডলার ঋণচুক্তি সইয়ের সম্ভাবনা

জাতীয়

প্রধানমন্ত্রীর সফরে জাপানের সঙ্গে ২ বিলিয়ন ডলার ঋণচুক্তি সইয়ের সম্ভাবনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের টোকিও সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা সংক্র...

২০২৬-১০-২৬ ১৩:০৯