রোববার (৭ জুন) সকালে শহরের গরুর বাঁধঘাট এলাকায় অবস্থিত পটুয়াখালী পৌর পার্কের প্রধান গেটসংলগ্ন প্রশাসনিক ভবনের পেছনের একটি টিনশেড বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সায়েম বেপারী পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের মজিবর বেপারীর ছেলে। তিনি পৌর পার্ক রেস্টুরেন্টের সেফ (বাবুর্চি) হিসেবে ছিলেন এবং কর্মসূত্রে পটুয়াখালীতেই অবস্থান করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে পার্কের প্রধান গেটের পাশে প্রশাসনিক ভবনের পেছনে থাকা একটি টিনশেড ঘরের ভেতরে কাঠের আড়ার সঙ্গে গলায় চিকন রশি পেঁচানো অবস্থায় সায়েমের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পটুয়াখালী সদর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
সারা দেশ
পটুয়াখালী পৌর পার্ক থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পটুয়াখালী শহরের পৌর পার্ক এলাকা থেকে মো. সায়েম বেপারী (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
আরও
সারা দেশ
সুপারশপে কেনাকাটায় ঢাকা-ব্যাংকক কাপল টিকিট জেতার সুযোগ
সুপারশপ ইউনিমার্টে কেনাকাটা করে ঢাকা-ব্যাংকক রুটে দুজনের যাওয়া-আসার বিমান টিকিটসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে ফ...
২০২৬-০৯-১৯ ২১:০৯
সারা দেশ
সুগন্ধা নদীর ভাঙ্গনে দিশেহারা মানুষ
বরিশালের বাবুগঞ্জ বাজার সংলগ্ন সুগন্ধা নদীর খেয়াঘাট এলাকায় ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত থেকে...
২০২৬-০৯-১৯ ২১:০৮
সারা দেশ
পাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
পাবনার চাটমোহর উপজেলায় পুকুরের পানিতে ডুবে হুজাইফা রহমান (৭) এবং মাহফুজ হোসেন (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার...
২০২৬-০৯-১৯ ২১:০৭
সারা দেশ
কিশোরগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, এক দিনে আক্রান্ত ৫২
কিশোরগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৫২...
২০২৬-০৯-১৯ ২১:০৬
সারা দেশ
যানবাহন তল্লাশিকালে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক ২
নড়াইলে ৮ হাজার পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়নস্ত্রণ অধিদপ্তর। তারা দুইজনই যানবাহন শ্রমিক। শনিবার (১৯ সেপ্...
২০২৬-০৯-১৯ ২০:৩৬
সারা দেশ
অপ্রতিম হত্যার তদন্তে নতুন মোড়, হেফাজতে আরও একজন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় তুহিনের পর আনাস নামে আর...
২০২৬-০৯-১৯ ২০:০৪