বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল, কার হাতে যাবে মুখ্যমন্ত্রীর চেয়ার

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল, কার হাতে যাবে মুখ্যমন্ত্রীর চেয়ার

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় সাফল্যের পথে ভারতীয় জনতা পার্টি। ২৯৩টি আসনের মধ্যে ২০৬টিতে এগিয়ে থেকে প্রথমবারের মতো রাজ্যটিতে সরকার গঠনের সম্ভাবনা জোরালো হয়েছে। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস অনেকটাই পিছিয়ে পড়েছে।

এই জয়ের মধ্যেই সামনে এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন—কে হচ্ছেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী? আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শুভেন্দু অধিকারী, যিনি বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা। নির্বাচনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিজ এলাকা ভবানীপুরে পরাজিত করে বড় চমক দেখিয়েছেন। প্রায় ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে এই জয় তাকে মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে রেখেছে। এর আগে ২০২১ সালেও নন্দীগ্রামে তিনি মমতাকে হারিয়েছিলেন।

তবে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে শুধু শুভেন্দুই নন, আরও কয়েকটি নাম আলোচনায় রয়েছে। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং সহ-সভাপতি অগ্নিমিত্রা পাল—দুজনকেই সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে। অগ্নিমিত্রা পাল ইতোমধ্যে আসানসোল দক্ষিণ আসন থেকে জয় পেয়েছেন। অন্যদিকে, শমীক ভট্টাচার্যের নেতৃত্বেই রাজ্যে বিজেপি প্রথমবারের মতো এমন বড় সাফল্য পেয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল কংগ্রেস ছেড়ে ২০২০ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। তার এই ভূমিকার স্বীকৃতি হিসেবেই তাকে মুখ্যমন্ত্রী করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনী প্রচারণার সময় তার পাশে ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যা কেন্দ্রীয় নেতৃত্বের আস্থার ইঙ্গিত দেয়।

নির্বাচনের ফলাফলেও শুভেন্দুর অবস্থান বেশ শক্তিশালী। ভবানীপুরে তিনি পেয়েছেন ৭৩ হাজার ৯১৭ ভোট, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৫৮ হাজার ৮১২ ভোট। পাশাপাশি নন্দীগ্রাম আসনেও তিনি প্রতিদ্বন্দ্বীকে ৯ হাজার ৬৬৫ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

অন্যদিকে, দলটির ভেতরে নারী নেতৃত্বকে সামনে আনার আলোচনা থাকায় অগ্নিমিত্রা পালও মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন। আবার সাংগঠনিক সাফল্যের কারণে শমীক ভট্টাচার্যকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

খুব শিগগিরই নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে বসতে পারে বিজেপি। সেই বৈঠকের পরই পরিষদীয় দলের নেতা নির্বাচন এবং সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।

সব মিলিয়ে, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের এই সময়ে সবচেয়ে বড় প্রশ্ন একটাই—শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে বসছেন কে?

আরও

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি স্কুলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ ঘটনার পর অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। মঙ্গ...

২০২৬-০৭-০১ ০৯:২১

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

আন্তর্জাতিক

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল নিয়ে ভারতের সঙ্গে চলমান বিরোধের মধ্যেই প্রকৃত সীমান্তরেখা পেরিয়ে রাজ্যটির সীমান্ত...

২০২৬-০৬-৩০ ১২:৩৪

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আন্তর্জাতিক

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তাদ...

২০২৬-০৬-৩০ ১২:৩০

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

আন্তর্জাতিক

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

ইউরোপের মধ্য, পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র গরমে বাসিন্দাদের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি তৈরি হয়েছে। গত সপ্তাহের রেকর্ড তাপমাত...

২০২৬-০৬-২৯ ২৩:২৯

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

আন্তর্জাতিক

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

যৌন নির্যাতনের রায়ের বিরুদ্ধে করা আপিলে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে দেশের সুপ্রিম কোর্ট তার আপিল গ্রহণ ন...

২০২৬-০৬-২৯ ২২:৪৯

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

আন্তর্জাতিক

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

ইরাক সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ বলেছেন, কারবালা হলো ইরাক ও ইরান- এই দুই জাতির মধ্যে সহান...

২০২৬-০৬-২৯ ২২:২২