সোমবার, ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ‘জয় শ্রী রাম’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সংঘর্ষ

পশ্চিমবঙ্গে ‘জয় শ্রী রাম’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সংঘর্ষ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি ২০৪ ও তৃণমূল কংগ্রেস ৮২ আসনে এগিয়ে রয়েছে। স্বাধীনতার পর এই প্রথম রাজ্য সরকার গঠনের পথে রয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে অভূতপূর্ব বিজয়ের খবরে একাধিক জায়গায় বাজতে শুরু করেছে ডিজে, উড়ছে গেরুয়া আবির। তবে বিভিন্ন জায়গা থেকে সংঘাতের খবরও আসছে।

বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার (৪ মে) একটি ভোট গণনাকেন্দ্রের বাইরে ‘জয় বাংলা’ স্লোগান দেন তৃণমূল কর্মী-সমর্থকরা। পাল্টা শুরু হয় বিজেপির ‘জয় শ্রী রাম’ স্লোগান। এরপরই দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়।

সবশেষ সংঘাতের ঘটনা ঘটেছে কোচবিহারের দিনহাটায়। সেখানে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

সংঘর্ষের সময় দলীয় নেতাকর্মীদের ‘জয় শ্রী রাম’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। দিনহাটায় বিজেপির প্রার্থী অজয় রায়, তৃণমূলের উদয়ন গুহ। গণনা করা ভোটের সবশেষ প্রবণতায় দেখা যায়, অজয় রায় ১০ হাজারের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের বাইরে বিজেপি কর্মীরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়েছেন।

টিভি নাইন জানায়, ক্যানিং পূর্বের গণনা কেন্দ্রে তুমুল উত্তেজনা দেখা দেয়। ভোট গণনা কেন্দ্রের মধ্য থেকেই হই হই রব! আসানসোল গণনা কেন্দ্রের বাইরেও উত্তেজনা। ভোট গণনা কেন্দ্র থেকে কিছুটা অদূরে তৃণমূল ক্যাম্প অফিসে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী। আসানসোলে ইঞ্জিনিয়ারিং কলেজের বাইরে গণনা কেন্দ্রের বাইরে তৃণমূলের ক্যাম্পেও সংঘর্ষের খবর মিলেছে।

আরও

মরক্কোয় সামরিক মহড়ায় অংশ নিয়ে নিখোঁজ ২ মার্কিন সেনা

আন্তর্জাতিক

মরক্কোয় সামরিক মহড়ায় অংশ নিয়ে নিখোঁজ ২ মার্কিন সেনা

উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় বার্ষিক বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নেওয়ার পর দুই মার্কিন সেনা সদস্য নিখোঁজ হয়েছেন। রবিবার...

২০২৬-০৫-০৩ ১৯:৪৮

যেকোনও চুক্তি যুক্তরাষ্ট্রের আচরণ পরিবর্তনের ওপর নির্ভরশীল: ইরান

আন্তর্জাতিক

যেকোনও চুক্তি যুক্তরাষ্ট্রের আচরণ পরিবর্তনের ওপর নির্ভরশীল: ইরান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় যেকোনও ধরনের অগ্রগতি ওয়াশিংটনের আচরণ পরিবর্তনের ওপর নির্ভর করছে। রবিবার ইরানের র...

২০২৬-০৫-০৩ ১৯:৩২

ট্রাম্পের ‘মার্কিন নাগরিকত্বের আবেদন যাচাইয়ে স্থগিতাদেশ’ অবৈধ

আন্তর্জাতিক

ট্রাম্পের ‘মার্কিন নাগরিকত্বের আবেদন যাচাইয়ে স্থগিতাদেশ’ অবৈধ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার তালিকায় থাকা বেশ কয়েকটি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের নাগ...

২০২৬-০৫-০৩ ১৯:০০

হরমুজ প্রণালি ‘মার্কিন বাহিনীর কবরস্থান’ হবে-ইরানি কমান্ডারের হুঁশিয়ারি

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি ‘মার্কিন বাহিনীর কবরস্থান’ হবে-ইরানি কমান্ডারের হুঁশিয়ারি

ইরানের এক শীর্ষ সামরিক-রাজনৈতিক ব্যক্তিত্ব হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও সেনাদের জন্য ‘কবরস্থান’ হিসেবে পর...

২০২৬-০৫-০৩ ১৮:১৭

ঢাকায় ট্রাফিক অভিযান: একদিনে ডিএমপির ১৩৫৭ মামলা, শতাধিক যানবাহন ডাম্পিং ও রেকার

আন্তর্জাতিক

ঢাকায় ট্রাফিক অভিযান: একদিনে ডিএমপির ১৩৫৭ মামলা, শতাধিক যানবাহন ডাম্পিং ও রেকার

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ১ হাজার ৩৫৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিট...

২০২৬-০৫-০৩ ১৮:০২

দক্ষিণ লেবাননে লুটপাটের অভিযোগে ইসরায়েলি সেনারা সমালোচনায়

আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে লুটপাটের অভিযোগে ইসরায়েলি সেনারা সমালোচনায়

উচ্চপদস্থ কমান্ডারদের সতর্কতা সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লুটপাট থামাতে হিমশিম খাচ্ছে দেশটির সামরিক বাহিনী।...

২০২৬-০৫-০৩ ১৭:৪৫