রবিবার, ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ শেষ হলে দাম কমবে জ্বালানির : মার্কিন অর্থমন্ত্রী

ইরান যুদ্ধ শেষ হলে দাম কমবে জ্বালানির : মার্কিন অর্থমন্ত্রী

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের কারণে বর্তমানে জ্বালানির দাম বাড়লেও বছরের শেষের দিকে তা কমে আসবে বলে প্রত্যাশা করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের বিজনেস নেটওয়ার্কের ‘সানডে মর্নিং ফিউচারস’ অনুষ্ঠানে এই প্রত্যাশা প্রকাশ করেছেন তিনি।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘‘এই সংঘাতের পরবর্তী পর্যায়ে তেলের দাম অনেক কম হতে যাচ্ছে।’’ সংঘাত অব্যাহত থাকায় বর্তমানে জ্বালানির দাম বৃদ্ধি পাচ্ছে। তবে পরিস্থিতি শান্ত হলে তা আবার আগের অবস্থায় ফিরে আসবে বলে প্রত্যাশা করছেন বেসেন্ট।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের গড় দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এএএ বলছে, গত মঙ্গলবার খুচরা পর্যায়ে গ্যাসোলিনের গড় দাম ৭ সেন্ট বেড়ে প্রতি গ্যালন ৪ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছে; যা এক মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ বৃদ্ধির রেকর্ড। ফেব্রুয়ারির শেষ থেকে এখন পর্যন্ত গ্যাসোলিনের দাম প্রতি গ্যালনে ১ দশমিক ১৯ ডলার কিংবা ৪০ শতাংশেরও বেশি বেড়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়।

এদিকে, এনার্জি সার্ভিস ফার্ম বেকার হিউজ গত শুক্রবার বলেছে, মার্কিন জ্বালানি কোম্পানিগুলো টানা দ্বিতীয় সপ্তাহের মতো তেল ও প্রাকৃতিক গ্যাসের খনন যন্ত্র সংখ্যা বাড়িয়েছে। গত মার্চের মাঝামাঝি সময়ের পর এই প্রথম টানা দুই সপ্তাহ যন্ত্র সংখ্যা বাড়ানো হয়।

আরও

দক্ষিণ লেবাননে লুটপাটের অভিযোগে ইসরায়েলি সেনারা সমালোচনায়

আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে লুটপাটের অভিযোগে ইসরায়েলি সেনারা সমালোচনায়

উচ্চপদস্থ কমান্ডারদের সতর্কতা সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লুটপাট থামাতে হিমশিম খাচ্ছে দেশটির সামরিক বাহিনী।...

২০২৬-০৫-০৩ ১৭:৪৫

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: ট্রাম্পের সামনে ‘যুদ্ধ না খারাপ চুক্তি’—আইআরজিসির হুঁশিয়ারি

আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: ট্রাম্পের সামনে ‘যুদ্ধ না খারাপ চুক্তি’—আইআরজিসির হুঁশিয়ারি

ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) গোয়েন্দা ইউনিট দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ ক্রমেই সী...

২০২৬-০৫-০৩ ১৭:০৪

দিল্লিতে বহুতল ভবনে আগুন লেগে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক

দিল্লিতে বহুতল ভবনে আগুন লেগে ৯ জনের মৃত্যু

ভারতের রাজধানী দিল্লির একটি বহুতল ভবনে লাগা আগুনে পুড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (২ মে) সকালে সেখানকার ভিবেক বিহার এলা...

২০২৬-০৫-০৩ ১১:২৬

বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্য সংকটের আশঙ্কা

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্য সংকটের আশঙ্কা

হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে রাসায়নিক সারের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইরান-ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্...

২০২৬-০৫-০২ ২৩:২১

হরমুজ প্রণারি নিয়ন্ত্রণে খসড়া আইন প্রস্তুত করেছে ইরান

আন্তর্জাতিক

হরমুজ প্রণারি নিয়ন্ত্রণে খসড়া আইন প্রস্তুত করেছে ইরান

হরমুজ প্রণারি নিয়ন্ত্রণে খসড়া আইন প্রস্তুত করেছে ইরান। দেশটির পার্লামেন্টের উপ-স্পিকার হামিদরেজা হাজি- বাবায়ি বলেছেন, নত...

২০২৬-০৫-০২ ২৩:১৯

হরমুজে অস্ত্র-মার্কিন ঘাঁটির পণ্যবাহী জাহাজে ইরানের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক

হরমুজে অস্ত্র-মার্কিন ঘাঁটির পণ্যবাহী জাহাজে ইরানের নিষেধাজ্ঞা

হরমুজ প্রণালি ও আরব সাগরে নিরাপদ যাতায়াতের জন্য নতুন নিয়ম জারি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। তারা বলেছে, এখন থেকে...

২০২৬-০৫-০২ ২৩:১৮