বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসরায়েলি গুলিতে একই পরিবারের ৪ ফিলিস্তিনি নিহত

পশ্চিম তীরে ইসরায়েলি গুলিতে একই পরিবারের ৪ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই শিশুসহ একই পরিবারের চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রোববার (১৫ মার্চ) দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে মা-বাবা ও তাদের দুই সন্তান নিহত হন।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, গাড়িতে করে যাওয়ার সময় পশ্চিম তীরের তাম্মুন গ্রামে ফিলিস্তিনি একটি পরিবারকে লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে ৩৫ বছর বয়সী মা, ৩৭ বছর বয়সী বাবা এবং তাদের ৫ ও ৭ বছর বয়সী দুই শিশু ঘটনাস্থলেই নিহত হন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিহতদের প্রত্যেককে মাথায় গুলি করা হয়। এ ঘটনায় দম্পতির আরও দুই সন্তান আহত হয়েছে।

এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাতে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মানবাধিকার সংগঠন ও চিকিৎসকদের অভিযোগ, ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধের সুযোগ নিয়ে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে। একই সঙ্গে সামরিক চেকপোস্ট ও সড়ক অবরোধের কারণে আহতদের কাছে দ্রুত অ্যাম্বুলেন্স পৌঁছানোও কঠিন হয়ে পড়ছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আঞ্চলিক উত্তেজনার পর পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরও

কৃষ্ণসাগরে দুই বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা, একটির নাবিক নিখোঁজ

আন্তর্জাতিক

কৃষ্ণসাগরে দুই বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা, একটির নাবিক নিখোঁজ

কৃষ্ণসাগরে বুলগেরিয়ার উপকূলের কাছে দুটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে একটি জাহাজ ডুবে গেছে এবং এর নাবিকর...

২০২৬-১০-০৬ ১৫:৫০

আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল, আলোচনায় কোয়ান্টাম ও মহাকাশবিজ্ঞান

আন্তর্জাতিক

আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল, আলোচনায় কোয়ান্টাম ও মহাকাশবিজ্ঞান

২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ঘোষণা করা হবে। সুইডেনের স্টকহোমে রয়্যাল...

২০২৬-১০-০৬ ১২:৩৯

আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

আন্তর্জাতিক

আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বাড়ায় আবারও এক ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন ইলন মাস্ক। সোমবার শেয়ারবাজার খোলার পর...

২০২৬-১০-০৬ ১২:৩৬

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

আন্তর্জাতিক

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বরাষ্ট্রমন্ত্রীরা নথিবিহীন অভিবাসীদের জোরপূর্বক বহিষ্কারসংক্রান্ত নতুন বিধ...

২০২৬-১০-০৫ ১০:৪৫