রবিবার, ১৪ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

প্রশাসনের বুজিয়ে দেওয়া জমির সাইনবোর্ড ও খুঁটি উপরে ফেললেন প্রতিপক্ষ

প্রশাসনের বুজিয়ে দেওয়া জমির  সাইনবোর্ড ও খুঁটি উপরে ফেললেন প্রতিপক্ষ

ময়মনসিংহের গৌরীপুরে দীর্ঘদিন পর ক্রয়কৃত ০৭ শতক জমি আদালতের মাধ্যমে ফিরে পাওয়ার পর জমির প্রকৃত মালিক জেসমিন বেগম ও তার পরিবার আতঙ্কে আছে। আদালতের আদেশে প্রশাসন জমি বুজিয়ে দেওয়ার পর সাইনবোর্ড ও খুঁটি উপরে ফেললেন প্রতিপক্ষ।

রবিবার (১৪ জুন) প্রতিপক্ষের হামলার শিকার হয়ে সাংবাদিক ও প্রশাসনের সহযোগিতা চায় ভুক্তভোগী পরিবার।

আদালত ও গৌরীপুর সহকারী কমিশনার ভূমি সূত্রে জানা যায়, গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের চরপাড়া মৌজার ০৭ শতাংশ জমি নিয়ে স্থানীয় মোছাঃ জেসমিন বেগমের সাথে জালাল উদ্দীন গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত জেসমিন বেগমকে জমির মালিক হিসেবে ঘোষণা দেন। রায়ের পর প্রতিপক্ষ হাইকোর্টে আপিল করবে বলে জানায় । আদালতের নির্দেশে প্রশাসন জমিটি উচ্ছেদ করে প্রকৃত মালিকদের দখলে দেয়।
জমি বুঝিয়ে দিতে আদালতের পক্ষে গৌরীপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি সুনন্দা সরকার প্রমা, সার্ভেয়ার মাহফুজুর রহমান এবং থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

জমি ফিরে পাওয়ার পর আবারও খুঁটি ও সাইনবোর্ড ভেঙে ফেলার বিষয়ে জেসমিন বেগম বলেন, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের ও প্রশাসনের সহায়তায় আমি জমি বুঝে পেয়েছি। আমার পরিবারের পক্ষ থেকে প্রশাসন এবং যারা জায়গাটা বুঝে পেতে আন্তরিক সহযোগিতা করছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু উপজেলা প্রশাসন আমাকে জমি বুঝিয়ে দেওয়ার পর দুপুরে আদালতের প্রতিনিধিদল ঘটনাস্থল ত্যাগ করার পর বিবাদী পক্ষ জালাল উদ্দিনের ছেলে এমদাদুল, আজিজুল, রবিকুল, হাবিকুল সহ পরিবারের অন্যান্য সদস্য মিলে জমির খুটি ও সাইনবোর্ড উপরে ফেলে দেয় এবং লোকজন নিয়ে এই মামলার বাদী জেসমিন বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ ও উস্কানি মূলক বক্তব্য দেয়। এতে জমির মালিক জেসমিন বেগম ও তার পরিবার আতঙ্কে আছে।

এদিকে অভিযুক্তের ভাতিজা সাইফুল ইসলাম বলেন, আমরা এই রায় মানি না। এই জায়গা আমরা আবার দখল করব। তারা কোর্টে টাকা পয়সা খরচ করে এই রায় বের করে এনেছে। উচ্চ আদালতে আমরা এই মামলার আপিল করব।

সহকারী কমিশনার ভূমি সুনন্দা সরকার প্রমা জানান, আমরা জর্জ কোর্টের নির্দেশে বিআরএস খতিয়ান ১২৬ ও খারিজ ১৯৭ খতিয়ানের ০৭ শতক জমি জেসমিন বেগমকে বুঝিয়ে দিয়েছি। দীর্ঘদিন ধরে এ জমি নিয়ে আদালতে মামলা চলমান ছিল। আদালতের আদেশে জমি বুজিয়ে দেওয়া হয়েছে। বিবাদী পক্ষ চাইলে পুনরায় আপিল করতে পারবে কিন্তু বিবাদী পক্ষ জমির খুটি ও সাইনবোর্ড যদি উপড়ে ফেলে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।

আরও

ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ২৪ পদে ৩৫ জনের মনোনয়নপত্র বৈধ সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত

সারা দেশ

ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ২৪ পদে ৩৫ জনের মনোনয়নপত্র বৈধ সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত

ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদে একক প্রার্থী হয়েছেন। জুনিয়র সভাপতি ও পর...

২০২৬-০৬-১৪ ১৮:২৪

ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর আয়োজন দুই মাদ্রাসার শিশুদের জন্য একবেলা আহার

সারা দেশ

ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর আয়োজন দুই মাদ্রাসার শিশুদের জন্য একবেলা আহার

ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর আয়োজনে দুই মাদ্রাসার শিশুদের জন্য একবেলা আহার কর্মসূচি রোববার (১৪ জুন) দুপুরে শহরের মোকসুদে...

২০২৬-০৬-১৪ ১৮:০২

শ্যালিকাকে নিয়ে উধাও পুলিশ কনস্টেবল, বরখাস্ত

সারা দেশ

শ্যালিকাকে নিয়ে উধাও পুলিশ কনস্টেবল, বরখাস্ত

বগুড়ায় এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে নিজের ১২ বছর বয়সী শ্যালিকাকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত কনস্টেবল ও...

২০২৬-০৬-১৪ ১৭:৫৯

গাইবান্ধায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধা সারাটা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাজাসহ আব্দুল খালেক( ২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে...

২০২৬-০৬-১৪ ১৭:৫৭

ছাত্রশিবির কর্তৃক সংঘটিত অপরাধের বিরুদ্ধে নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারা দেশ

ছাত্রশিবির কর্তৃক সংঘটিত অপরাধের বিরুদ্ধে নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কেন্দ্রীয় ছাত্রদলের কর্মীসূচির অংশ হিসেবে ছাত্রশিবির কতৃক ঘুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ঘুমের শিকার ভিকটিমদের অবমাননা...

২০২৬-০৬-১৪ ১৭:৫৫

রাজশাহীর গোদাগাড়ীর দুর্গম চরে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৭০০ মানুষ

সারা দেশ

রাজশাহীর গোদাগাড়ীর দুর্গম চরে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৭০০ মানুষ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুর্গম চর আষাড়িয়াদহ ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার...

২০২৬-০৬-১৪ ১৭:৫২