বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

পরিবেশ বিনষ্ট করে কোনো পর্যটন বা অবকাঠামোগত উন্নয়ন নয় : ‎মীর হেলাল

পরিবেশ বিনষ্ট করে কোনো পর্যটন বা অবকাঠামোগত উন্নয়ন নয় : ‎মীর হেলাল

ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‎প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে কোনো ধরনের পর্যটন বা অবকাঠামোগত উন্নয়ন পার্বত্য চট্টগ্রামে এলাউ করা হবে না। পরিবেশকে সঙ্গে নিয়ে পর্যটন বিকাশ বা অবকাঠামোগত উন্নয়ন যাই হোক, পরিবেশকে অক্ষত রেখে আমরা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করব।

‎রাঙামাটি জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এসয় ‎বিশেষ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পার্বত্য অঞ্চলের পর্যটন ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

‎দুর্নীতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন,দুর্নীতির বিরুদ্ধে আমরা সকলে জিরো টলারেন্স ঘোষণা করেছি। যেখানেই আমরা দুর্নীতির আলামত দেখতে পাবো বা প্রমাণ পাবো আমরা কঠিন ব্যবস্থা নেব। আমরা সকলে সমন্বিতভাবে কাজ করে এই অঞ্চলটাকে অন্যতম সমৃদ্ধ এবং সম্প্রীতির জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।

‎আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় জোটের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমাদের দলের আদর্শিক নেতা ও প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি সরকারবিরোধীদের সরকারের যৌক্তিক সমালোচনা করার পথ খুলে দিয়েছিলেন এবং আমি মনে করি এটি গণতন্ত্রের সৌন্দর্য। ওরা সমালোচনা করবে আমরা তার জবাব দেব।

‎তিনি আরও বলেন, তবে শুনলাম তারা লংমার্চে এক হাজার গাড়ি নিয়ে যাচ্ছে। যে বিষয়টির বিরুদ্ধে তারা লংমার্চ করছে, অর্থাৎ জ্বালানি নেই কিন্তু এই লংমার্চে তারা এক হাজার গাড়িতে দুই লাখ লিটার জ্বালানি খরচ করবে। তবে এতে আমাদের জ্বালানি খাতে কিছু আয় হবে।

আরও

সরকারকে অবশ্যই আইনের শাসনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: স্পিকার

জাতীয়

সরকারকে অবশ্যই আইনের শাসনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: স্পিকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার হ...

২০২৬-০৯-০২ ০৮:২৭

ভূমি অফিসে হয়রানি-দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা:  ডিসি ফরিদা

জাতীয়

মতবিনিময় সভায় বিভিন্ন নির্দেশনা দেন ঢাকার ডিসি ভূমি অফিসে হয়রানি-দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা

ভূমি অফিসে সেবা নিতে গিয়ে কোনো নাগরিককে হয়রানি, ঘুষ কিংবা দালালের খপ্পরে পড়তে হবে না—এমন পরিবেশ নিশ্চিত করতে মাঠপর্যায়ের...

২০২৬-০৯-০২ ০৪:০১

ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎ মন্ত্রী

জাতীয়

ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎ মন্ত্রী

ফুসফুসের সংক্রমণ, ঠান্ডা-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বা...

২০২৬-০৯-০২ ০৩:৪৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪১ বিলিয়ন ডলার

জাতীয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪১ বিলিয়ন ডলার

বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ (গ্রস) বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়ে...

২০২৬-০৯-০১ ২৩:১০

বাংলাদেশ একটি পরিবেশগত বিপর্যয়প্রবণ দেশ, সহযোগিতার সুযোগ রয়েছে

জাতীয়

বাংলাদেশ একটি পরিবেশগত বিপর্যয়প্রবণ দেশ, সহযোগিতার সুযোগ রয়েছে

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে একটি প্রাকৃতিকভাবে পরিবেশগত বিপর্যয়প্রবণ দেশ উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলে...

২০২৬-০৯-০১ ২২:৩৬