বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

পরিবারের সামনে ১১ বছরের বালককে টেনে নিয়ে গেলো সিংহ

পরিবারের সামনে ১১ বছরের বালককে টেনে নিয়ে গেলো সিংহ

ভারতের গুজরাটের গিরনার পাহাড় বেড়ে মন্দিরে যাওয়ার সময় পরিবারের সদস্যদের সামনে থেকে ১১ বছর বয়সী এক বালককে টেনে নিয়ে হত্যা করেছে সিংহ। সেখানকার একটি মন্দিরে যাওয়ার জন্য এ পথটি ব্যবহার করা হয়। এ ঘটনার পর মন্দিরে যাওয়ার পথটি বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ শনিবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে তীর্থযাত্রা পথের ৫০তম স্টেপ থেকে শিশুটিকে ধরে নিয়ে যায় সিংহটি। ওই সময় সেখানে তার পরিবারের সদস্য ছাড়াও কয়েকশ মানুষ ছিলেন।

শিশুটিকে টেনে সিংহটি নিকটবর্তী বনে নিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূরে তার দেহের খন্ডাংশ পাওয়া যায়।

এ ঘটনার চার ঘণ্টা পর একটি সিংহকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে এটিই শিশুটিকে নিয়ে যায়। এছাড়া বাড়তি সতর্কতার অংশ হিসেবে আরও দুটি সিংহকে বন্দি করা হয়।

যে সিংহটিকে প্রথমে আটক করা হয় সেটির বমি থেকে মানুষের দেহাবশেষ পাওয়া যায়। এছাড়া বাকি দুটি সিংহকেও পরীক্ষা করা হচ্ছে সেগুলোও ওই শিশুটিকে খেয়েছে কি না।

যেখানে ঘটনা ঘটেছে সেখানে একটি প্রাচীন জৈন ও হিন্দু মন্দির আছে। প্রায় ১০ হাজার ধাপ উপরে ওঠে ভক্তরা ওই মন্দিরে যান।

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮