বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

আগামীকাল শনিবার সকালে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে তুরস্ক। শিক্ষার্থীদের সুবিধার্থে এই ম্যাচটি বড় পর্দায় না দেখানোর নির্দেশ দিয়েছে তুরস্কের সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব প্রদেশের গভর্নরদের নির্দেশ দিয়েছে, যেন তুরস্কের বিশ্বকাপ ম্যাচ উপলক্ষে কোথাও বড় পাবলিক স্ক্রিন বসানোর অনুমতি না দেওয়া হয়।

মন্ত্রণালয়ের মতে, এতে শব্দদূষণ ও যানজট কম থাকবে, যা শনি ও রোববার অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য সহায়ক হবে। ওয়াইকেএস নামে পরিচিত এই পরীক্ষায় প্রতিবছর কয়েক লাখ শিক্ষার্থী অংশ নেয়। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে এই পরীক্ষায় পাস করতে হয়।

এর আগে তুরস্কের বিভিন্ন শহরে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি বড় পর্দায় দেখানোর পরিকল্পনা করেছিল স্থানীয় কর্তৃপক্ষ। তবে মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর পৌর কর্তৃপক্ষগুলো সেই আয়োজন বাতিল করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার সময় যাতে শিক্ষার্থীরা শব্দদূষণ বা অতিরিক্ত যানজটের কারণে কোনো ধরনের সমস্যার মুখে না পড়ে, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৮ কোটি ৬০ লাখ মানুষের দেশ তুরস্কে ফুটবল খুবই জনপ্রিয়। ২০০২ বিশ্বকাপে তৃতীয় হওয়ার পর এবারই প্রথম বিশ্বকাপের মূল পর্বে খেলছে দেশটি। তবে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে তুরস্ক কিছুটা পিছিয়েই আছে। গ্রুপ ‘ডি’তে দলটি নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২–০ গোলে হেরেছে। একই গ্রুপে রয়েছে যুক্তরাষ্ট্রও।

১৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে তুরস্কের ম্যাচটি ইস্তাম্বুলসহ দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখানো হয়েছিল। সেই সময় পার্কগুলোতে দর্শকের ভিড় দেখা গেছে। দক্ষিণাঞ্চলীয় আনতালিয়া প্রদেশের একটি প্রাচীন অ্যাম্ফিথিয়েটারেও ম্যাচ দেখতে বিপুলসংখ্যক সমর্থক জড়ো হয়েছিলেন।

আরও

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

খেলাধুলা

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে প্রথম পুরুষ হানড্রেড শিরোপা জয়ে দারুণ অবদান রাখলেন টিম সেইফার্ট। লর্ডসে তার ঝোড়ো ব্যাটিংয়ে...

২০২৬-০৮-১৭ ০৮:৩৬

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ২৩ বছর পর তাদের মাটিতে গিয়েছে বাংলাদেশ দল। আর সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিকদের দ...

২০২৬-০৮-১৬ ১৮:০৬

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নাজমুল হোসেন শান্ত চেয়েছিলেন, ডারউইনে তার দলের খেলোয়াড় পাঁচ দিন ভালো খেলুক। তার চাওয়াকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। মাত্র চার...

২০২৬-০৮-১৬ ১১:৫১

বাংলাদেশের আরেকটি সেশনে একাই লড়লেন গ্রিন

খেলাধুলা

বাংলাদেশের আরেকটি সেশনে একাই লড়লেন গ্রিন

মেহেদী হাসান মিরাজের স্পিনে নাজেহাল হয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। প্রথম সেশনে দ্রুত তিন উইকেট হারিয়ে ফেলে তারা। কিন্তু বাংলাদে...

২০২৬-০৮-১৬ ০৯:০৯