সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগে এসআই প্রত্যাহার

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগে এসআই প্রত্যাহার

বগুড়ার ধুনট থানার এক উপপরিদর্শক (এসআই) তদন্ত করতে গিয়ে অভিযোগকারীর পরিবারের এক সদস্যের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগে প্রত্যাহার হয়েছেন। তদন্তে তার বিরুদ্ধে মোবাইল ফোনে আপত্তিকর কথোপকথনের অডিও ক্লিপ পাওয়ার তথ্য উঠে আসার পর তাকে থানা থেকে সরিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

রোববার (১২ জুলাই) বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদের স্বাক্ষরিত এক আদেশে ধুনট থানার এসআই মোস্তাফিজার রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জুন ধুনট উপজেলার জোড়শিমুল গ্রামের এক নারী থানায় লিখিত অভিযোগ করেন, তার ছেলেকে মধ্যপ্রাচ্যে পাঠানোর পর দালাল চুক্তি অনুযায়ী কাজের ব্যবস্থা করে দেননি। অভিযোগটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই মোস্তাফিজার রহমানকে।

তদন্তের স্বার্থে তিনি একাধিকবার অভিযোগকারীর বাড়িতে যান। অভিযোগ রয়েছে, এই যাতায়াতের একপর্যায়ে অভিযোগকারীর প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে পুলিশ সুপারের নির্দেশে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী অভিযোগটি তদন্ত শুরু করেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্তে এসআই মোস্তাফিজার রহমান ও ওই নারীর মধ্যে মোবাইল ফোনে আপত্তিকর কথোপকথনের একটি অডিও ক্লিপ পাওয়া যায়। এসব তথ্য-উপাত্ত পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন গত ১০ জুলাই পুলিশ সুপারের কাছে জমা দেওয়া হয়।

প্রতিবেদনের ভিত্তিতে ১২ জুলাই এসআই মোস্তাফিজার রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়।

এ বিষয়ে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী বলেন, “এসআই মোস্তাফিজার রহমানকে পুলিশ লাইন্সে সংযুক্ত করার আদেশ পাওয়ার পর তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।”

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অভিযোগের বিষয়ে বিভাগীয় প্রক্রিয়াও চলমান রয়েছে। তদন্তে আরও কোনো তথ্য পাওয়া গেলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭