সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পিরোজপুরের ​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা প্রধান আসামি গ্রেপ্তার

পিরোজপুরের ​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা প্রধান আসামি গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন বেগম (৫০)-কে গণধর্ষণ পরবর্তী শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলার প্রধান এজাহারনামীয় আসামি মোঃ মানিক হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।

​গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ( ৫ অক্টোবর) রাতে মাদারীপুর জেলা সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত জেসমিন বেগম কাউখালীতে নিজ বসতঘরে একা বসবাস করতেন। গত ৩ অক্টোবর রাত ১০:৩৫ মিনিট থেকে ৪ অক্টোবর সকাল ১০:০০ টার মধ্যে ১ নম্বর অভিযুক্ত মানিক হাওলাদারসহ অজ্ঞাতনামা ৪-৫ জন দুষ্কৃতকারী সুকৌশলে ঘরে প্রবেশ করে। তারা ভিকটিমকে জোরপূর্বক গণধর্ষণের পর পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বড় মেয়ে বাদী হয়ে পিরোজপুরের কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

​পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারের লক্ষ্যে অধিনায়ক, এসআরবি-৮, বরিশাল বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। অধিযাচনপত্রের ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে সফল অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এসআরবি-৮।

​এসআরবি-৮, বরিশালের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ওয়ালিদ হাসান মিঠু এক বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পিরোজপুর জেলার কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সারা দেশ

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নেই কোনো মুসলিম শিক্ষক। এসব বিদ্যালয়ের অধ...

২০২৬-১০-০৫ ১৯:১৬

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সারা দেশ

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানের দুর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব...

২০২৬-১০-০৫ ১৯:১৫

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

সারা দেশ

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছ...

২০২৬-১০-০৫ ১৮:৩৮