শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পিরোজপুরে দলিল লেখকদের পেশাচ্যুত করার চেষ্টার প্রতিবাদে সমাবেশ

পিরোজপুরে দলিল লেখকদের পেশাচ্যুত করার চেষ্টার প্রতিবাদে সমাবেশ

দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করার চেষ্টার প্রতিবাদ এবং সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ দলিল লেখক সমিতি পিরোজপুর জেলা শাখার উদ্যোগে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় পিরোজপুর শহীদ মিনার প্রাঙ্গণে ‘দলিল লেখক সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ ও দলিল লেখকরা অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও পিরোজপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. মিজানুর রহমান মিজান।

সমাবেশে দলিল লেখকদের পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা; প্রতি দলিলে ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন; লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কেউ দলিল মুসাবিদা বা রেজিস্ট্রেশনের জন্য দাখিল করতে পারবেন না মর্মে প্রজ্ঞাপন জারি; থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞ ব্যক্তিদের দলিল লেখার লাইসেন্স প্রদান না করা; থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের স্থান নির্মাণ; দলিল লেখা বা মুসাবিদাকারী হিসেবে দলিল লেখকদের আসামি না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠন।

সমাবেশে বক্তারা বলেন, আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশা বিলুপ্ত বা সীমিত করা হলে এর সঙ্গে জড়িত বিপুলসংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়বেন। তাদের দাবি, প্রায় ২ লাখ দলিল লেখকের পাশাপাশি সহায়তাকারী ও কম্পিউটার অপারেটরসহ মোট প্রায় ৫ লাখ মানুষ এ পেশার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত।

বক্তারা আরও বলেন, এসব মানুষের কর্মসংস্থান সংকুচিত হলে সংশ্লিষ্ট পরিবারগুলো আর্থিক ও সামাজিক সংকটে পড়তে পারে। একই সঙ্গে সরকারের রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে তারা দাবি করেন।

সমাবেশ থেকে সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়।

আরও

ফরিদপুরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা সাংবাদিক ইউনিয়নের

সারা দেশ

ফরিদপুরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা সাংবাদিক ইউনিয়নের

ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ফরিদপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফয়েজ আহমেদের বিরুদ্ধে মামলা দায়েরের...

২০২৬-০৯-১৯ ১৬:৪৬

নীলফামারীতে পাই-১০০১ ধানবীজের বার্ষিক বিজনেস সম্মেলন, সম্মাননা পেলেন ১০ এজেন্ট

সারা দেশ

নীলফামারীতে পাই-১০০১ ধানবীজের বার্ষিক বিজনেস সম্মেলন, সম্মাননা পেলেন ১০ এজেন্ট

নীলফামারীতে পুষ্টিবাড়ি এগ্রিকালচার ইন্ডাস্ট্রিজের ‘পাই-১০০১’ ধানবীজের বার্ষিক বিজনেস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯...

২০২৬-০৯-১৯ ১৬:৪৩

৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফেনীতে দলিল লেখকদের সমাবেশ

সারা দেশ

৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফেনীতে দলিল লেখকদের সমাবেশ

ফেনীতে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ দলিল লেখক সমিতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৯-১৯ ১৬:৪২

নড়াইলে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ

সারা দেশ

নড়াইলে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ

নড়াইল জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হ...

২০২৬-০৯-১৯ ১৬:৪১

বলেশ্বরে ‘আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা’ দিবস

সারা দেশ

বলেশ্বরে ‘আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা’ দিবস

বলেশ্বর নদী সংলগ্ন রুহিতা বিভিন্ন পয়েন্টে ময়লা-আবর্জনা পরিস্কার করে ‘আন্তজার্তিক উপকূল পরিচ্ছন্নতা দিবস’ পালন করা হয়ে...

২০২৬-০৯-১৯ ১৬:৪০