বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পার্বতীপুরে ভ্রাম্যমান আদালতে ৬ জনের কারাদণ্ড

পার্বতীপুরে ভ্রাম্যমান আদালতে ৬ জনের কারাদণ্ড

মাদকবিরোধী বিশেষ অভিযানে দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার পুলিশ চেকপোষ্টে ৫ মাদকসেবী ও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ভ্রাম্যমান আদালত আজ বৃহস্পতিবার (৪জুন) বিকেলে ৬জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাদ্দাম হোসেন।

ভ্রাম্যমান আদালত, ৫ মাদকসেবী রফিকুল ইসলাম (২৯), রাজু ইসলাম (৩১), আরিফ হোসেন (৪২), হুমায়ুন আহম্মেদ তুষার (২০) ও আবু বক্কর সিদ্দিক (২৭) প্রত্যেককে ২দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মাদক কারবারি মনোয়ার হোসেনকে (২৯) ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, বুধবার রাতে উপজেলায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে বিভিন্ন চেকপোষ্টে মাদকসেবী ও কারবারিকে গ্রেপ্তার করা হয়। ওয়ারেন্টমুলে আরও তিন কারবারি ছামিদুল প্রামানিক ওরফে বেতাল (৩৫), জসীম উদ্দীন (২০), রোমান আলীকে (২০ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আজ বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়।

এব্যাপারে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাদ্দাম হোসেন বলেন, পার্বতীপুর উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে। আজ ছয় জনকে বিভিন্ন মেয়াদ কারাদণ্ড দেয়া হয়েছে।

আরও

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে

সারা দেশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্...

২০২৬-০৯-২৯ ২২:১২

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

সারা দেশ

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

খুলনা সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ মঙ্গলবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত...

২০২৬-০৯-২৯ ২২:০৮

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সারা দেশ

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মাগুরার শালিখায় সমবায় অধিদপ্তরের নিবন্ধিত ‘শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’-এর চেয়ারম্যান বাহারুল...

২০২৬-০৯-২৯ ২১:০৬

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ (৫০) নামের এক মাংস ব্যবসায়ির ২৫...

২০২৬-০৯-২৯ ২১:০৫

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

সারা দেশ

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

মীরসরাইয়ের এমপি নুরুল আমিন এর উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পশ্চিম খৈয়াছড়া পালগ্রাম...

২০২৬-০৯-২৯ ২০:২৬