মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

পাঁচ সপ্তাহেই মাস্কের ৬৫০ বিলিয়ন ডলার গায়েব, হারালেন প্রথম ট্রিলিয়নিয়রের মুকুট

পাঁচ সপ্তাহেই মাস্কের ৬৫০ বিলিয়ন ডলার গায়েব, হারালেন প্রথম ট্রিলিয়নিয়রের মুকুট

মাত্র পাঁচ সপ্তাহের ব্যবধানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্কের কাগুজে সম্পদ প্রায় ৬৫০ থেকে ৭০০ বিলিয়ন ডলার কমেছে। স্পেসএক্স ও টেসলার শেয়ারের বড় ধরনের দরপতনের কারণে তার সম্পদে এই বিশাল ধস নেমেছে। তবে এত কিছুর পরও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির অবস্থান ধরে রেখেছেন তিনি।

ইয়াহু ফাইন্যান্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ জুন স্পেসএক্স তাদের ইতিহাসের সবচেয়ে বড় প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করে। এর তিন দিন পর কোম্পানিটির বাজারমূল্য রেকর্ড ২ দশমিক ৬৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়। সে সময় ইলন মাস্কের কাগুজে সম্পদের পরিমাণ বেড়ে প্রায় ১ দশমিক ৪৫ ট্রিলিয়ন ডলারে দাঁড়ায়।

তবে ২৩ জুলাই বাজার বন্ধ হওয়ার পর ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী, মাস্কের সম্পদের পরিমাণ নেমে এসেছে প্রায় ৭৩৮ বিলিয়ন ডলারে। অর্থাৎ মাত্র পাঁচ সপ্তাহেই তার প্রায় ৭০০ বিলিয়ন ডলারের কাগুজে সম্পদ উধাও হয়েছে।

স্পেসএক্সের শেয়ারের দাম ১৬ জুনের সর্বোচ্চ অবস্থান থেকে ২৩ জুলাই পর্যন্ত ৪১ দশমিক ৪১ শতাংশ কমে যায়। এর ফলে কোম্পানিটির বাজারমূল্য এক ট্রিলিয়ন ডলারেরও বেশি কমে বর্তমানে প্রায় ৮৯৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, স্টারশিপ রকেট উৎক্ষেপণে বিলম্ব, আইপিও-পরবর্তী অতিরিক্ত মূল্যায়নের সংশোধন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিগুলোর উচ্চ মূল্যায়ন নিয়ে বিনিয়োগকারীদের নতুন করে উদ্বেগ—এসব কারণে স্পেসএক্সের শেয়ারে বড় ধরনের চাপ তৈরি হয়েছে।

অন্যদিকে টেসলার দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফলও বিনিয়োগকারীদের হতাশ করেছে। যদিও কোম্পানিটি প্রত্যাশার চেয়ে বেশি রাজস্ব এবং রেকর্ডসংখ্যক গাড়ি সরবরাহ করেছে, তবুও মুনাফা বিশ্লেষকদের পূর্বাভাসের তুলনায় অনেক কম ছিল। পাশাপাশি পরিচালন আয় কমে যাওয়া, ব্যয় বেড়ে যাওয়া এবং নগদ প্রবাহ ঋণাত্মক হওয়ায় টেসলার শেয়ারেও বড় পতন দেখা যায়।

২৩ জুলাই টেসলার শেয়ারের দাম একদিনেই ১৪ দশমিক ৫২ শতাংশ কমে যায়। বছরের শুরু থেকে এখন পর্যন্ত কোম্পানিটির শেয়ারদর প্রায় ২৯ শতাংশ কমেছে।

বড় ধরনের সম্পদ হারালেও ইলন মাস্ক এখনও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী, দ্বিতীয় স্থানে থাকা ধনকুবেরের তুলনায় তার সম্পদ এখনও প্রায় ৬৫০ বিলিয়ন ডলার বেশি।

আরও

মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করার সময় এসেছে: রাহুল গান্ধী

আন্তর্জাতিক

মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করার সময় এসেছে: রাহুল গান্ধী

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বড় রাজনৈতিক বার্তা দিলেন লোক...

২০২৬-০৭-২৫ ২৩:৩৯

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

আন্তর্জাতিক

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ময়লার স্তুপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কা...

২০২৬-০৭-২৫ ২৩:৩৬

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

আন্তর্জাতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ কিছুটা স্থবির হয়ে...

২০২৬-০৭-২৫ ১১:৪৬

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা, জবাবের হুঁশিয়ারি

আন্তর্জাতিক

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা, জবাবের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে। এরই অংশ হিসেবে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত...

২০২৬-০৭-২৫ ০৯:০৮

ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক করার এখনই সময়: ট্রাম্প

আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক করার এখনই সময়: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আব্রা...

২০২৬-০৭-২৫ ০৯:০৫

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পাঁচজন ইরানি বিচারকের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে ত...

২০২৬-০৭-২৪ ২৩:০৪