শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পানিবন্দী ৫০ হাজার মানুষ, ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

পানিবন্দী ৫০ হাজার মানুষ, ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দুইটি ইউনিয়নের নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের ১৬টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম স্থানীয়ভাবে বন্ধ রাখা হয়েছে। তবে এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

​কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ফারাক্কা হয়ে নেমে আসা উজানের ঢলে গত ২ সেপ্টেম্বর থেকে পদ্মা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন গড়ে ১০ থেকে ১৪ সেন্টিমিটার করে পানি বাড়ছে। গত এক সপ্তাহে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি প্রায় ৮৮ সেন্টিমিটার বেড়েছে।

​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি ১২ দশমিক ৮৮ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। ওই পয়েন্টে বিপৎসীমা ১৩ দশমিক ৮০ মিটার। অর্থাৎ বর্তমানে বিপৎসীমার ৯২ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দৌলতপুরের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, পানি বৃদ্ধির জন্য দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়ন ও রামকৃষ্ণপুর ইউনিয়নের অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে গেছে। এতে মূল ভূখণ্ডের সঙ্গে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছেন দুই ইউনিয়নের ৫০ হাজারের বেশি মানুষ।

আরও

অফিসে গড়হাজির: শোকজের পর বদলি দুই এসিল্যান্ড

সারা দেশ

অফিসে গড়হাজির: শোকজের পর বদলি দুই এসিল্যান্ড

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দু’জন সহকারী কমিশনারকে (ভূমি) বদলি করা হয়েছে। উপজেলা ভূমি...

২০২৬-০৯-১০ ২৩:৫৩

বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি, যুব প্রধান সজিব হোসেন

সারা দেশ

বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি, যুব প্রধান সজিব হোসেন

বরগুনায় আগামী দুই বছরের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিটের ১৫ সদস্যবিশিষ্ট জেলা যুব কার্যনির্বাহী কমিটি...

২০২৬-০৯-১০ ২৩:৪৯

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, ট্রাকসহ চালক আটক

সারা দেশ

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, ট্রাকসহ চালক আটক

মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় আবারও রক্তাক্ত হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশ। দ্রুতগামী একটি ট্রাকের চাপায় পি...

২০২৬-০৯-১০ ২০:৪৮

সোনারগাঁয়ে সওজের জায়গায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সারা দেশ

সোনারগাঁয়ে সওজের জায়গায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা...

২০২৬-০৯-১০ ২০:৩০