সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পাংশায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১,ভাংচুর লুটপাট পৃথক ২ মামলায় আসামী ৭৪৭ গ্রেফতার -২ হত্যা মামলার কেউ গ্রেপ্তার হয়নি

পাংশায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১,ভাংচুর লুটপাট পৃথক ২ মামলায় আসামী ৭৪৭ গ্রেফতার -২ হত্যা মামলার কেউ গ্রেপ্তার হয়নি

রাজবাড়ীর পাংশা উপজেলায় জমি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, হত্যা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত দুটি মামলা হয়েছে। দুই মামলায় মোট ১৪৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও প্রায় ৬০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সর্বশেষ মামলায় কশবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট গ্রামের বাসিন্দা মো. হাকিম বাদী হয়েছেন। তিনি পাট্টা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকিদুল বিশ্বাসকে প্রধান আসামি করে ৯৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও প্রায় ৩০০ জনকে আসামি করেছেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, এ ঘটনায় ইতো মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে একই সংঘর্ষে আহত হয়ে নিহত জামিন বিশ্বাসের মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহতের ছেলে রিপন বিশ্বাস ওই মামলার করেন । আওয়ামী লীগ নেতা আকমল হোসেন টিক্কাকে প্রধান আসামি করে ৪৯ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরও প্রায় ৩০০ জনকে আসামি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকালে পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট এবং পাট্টা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত জামিন বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে। তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সারা দেশ

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নেই কোনো মুসলিম শিক্ষক। এসব বিদ্যালয়ের অধ...

২০২৬-১০-০৫ ১৯:১৬

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সারা দেশ

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানের দুর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব...

২০২৬-১০-০৫ ১৯:১৫

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

সারা দেশ

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছ...

২০২৬-১০-০৫ ১৮:৩৮