সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় জুলাই ২০২৬ উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই ) সকাল ১০টায় পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রিফাতুল হক এর  সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ  শেখ মইনুল ইসলাম। পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খাঁন,  উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন,  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মো. জাহাঙ্গীর আলম,  মাননীয় জাতীয় সংসদ সদস্য রাজবাড়ী ২ এর পক্ষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিঙ্কু, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান (ভিপি রাজা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে আজাদ প্রমুখ। 

এসময় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভার শুরুতে উপজেলা আইন-শৃঙ্খলা সভার বিগত এক মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। 

সভায় বক্তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও পাংশায় গুল ফ্যাক্টরির বিষয়ে আলোচনা হয়। পাংশা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাটের বেহাল দশা, বিভিন্ন রাস্তার নির্মাণের সময় ঠিকমতো রড না দেওয়ার কারণে রাস্তাঘাট বেশি নষ্ট হচ্ছে সভায়।  এছাড়াও দক্ষিণাঞ্চলে মাদক বিরোধী অভিযান পরিচালনার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কে নির্দেশনা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার সকল সদস্যদের অবহিত করেন।  অস্ত্র উদ্ধার, মাদক নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা শেষে ইউএনও উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “পাংশাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন।”

আরও

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সারা দেশ

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নেই কোনো মুসলিম শিক্ষক। এসব বিদ্যালয়ের অধ...

২০২৬-১০-০৫ ১৯:১৬

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সারা দেশ

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানের দুর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব...

২০২৬-১০-০৫ ১৯:১৫

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

সারা দেশ

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছ...

২০২৬-১০-০৫ ১৮:৩৮