রবিবার, ১৪ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু, রিমান্ডে স্বামী

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু, রিমান্ডে স্বামী

রাজধানীতে একটি হাসপাতাল ভবনের ওপর থেকে পড়ে অভিনেত্রী আসমা আক্তার ঝিলিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলায় তার স্বামী সফিউল্লাহকে একদিনের রিমান্ডে দিয়েছেন আদালত। শনিবার (১৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন।এর আগে শুক্রবার (১২ জুন) রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালের ছাদ থেকে পড়ে অভিনেত্রী আসমা ঝিলিকের মৃত্যু হয়। তিনি নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ ছিলেন। পাশাপাশি শাকিব খান অভিনীত ‘রংবাজ’ চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন। এ ঘটনায় ইতোমধ্যে অভিনেত্রীর স্বামী সফিউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে অভিনেত্রী ঝিলিকের মৃত্যুর ঘটনায় শনিবার ধানমন্ডি মডেল থানায় মামলা করেছেন তার বড় ভাই মোজাম্মেল হক। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলাটি রেকর্ড করা হয়েছে। সবশেষ শনিবার এ মামলায় আসামি সফিউল্লাহকে আদালতে তুলে তাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও ধানমন্ডি মডেল থানার এসআই কাজী আব্দুল মান্নান। অন্যদিকে আসামিপক্ষে জামিন চেয়ে আবেদন করেন সফিউল্লাহর আইনজীবীরা। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণে বলা হয়েছে, সম্প্রতি পেটের ব্যথা নিয়ে রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সফিউল্লাহ। পরবর্তীতে সুস্থ হওয়ায় শুক্রবার সকাল ১০টার দিকে তাকে ছাড়পত্র দেয়া হয়। পরবর্তীতে ঝিলিক তার স্বজনদের হাসপাতালে বিলের জন্য ১৬ হাজার টাকা পাঠাতে বলেন। এ নিয়ে ওইদিন দুপুর সোয়া ১টার দিকে অভিনেত্রী ঝিলিকের সঙ্গে ছোট বোন রেশমি আক্তারের ভিডিও কলে কথা হয়। এর ঘণ্টাখানেক পর সফিউল্লাহ ঝিলিকের বাবাকে ফোন করে তার মৃত্যুর খবর দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, অভিনয়জগতে আসমা ঝিলিক বেশকিছু পরিচিত কাজ করেছেন। একাধিক জনপ্রিয় মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে। চিত্রনায়ক শাকিব খানের ‘রংবাজ’ সিনেমাতেও একটি চরিত্রে কাজ করেছিলেন তিনি। তবে সম্প্রতি ঝিলিক অভিনয় ছেড়ে দিয়ে স্বামী-সন্তান নিয়ে থাকতেন বলে জানিয়েছেন তার বড় ভাই মোজাম্মেল হক।

আরও

ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

বিনোদন

ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

ঘোড়ার মাংস মানুষের খাদ্য হিসেবে বিক্রি ও এর বাণিজ্যিক ব্যবহার নিয়ন্ত্রণে কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হবে না, তা জানতে চেয়ে...

২০২৬-০৬-০৭ ২১:৫০

‘মুহূর্ত উপভোগের চেয়ে মানুষ এখন ভিডিও করতে বেশি ব্যস্ত’

বিনোদন

‘মুহূর্ত উপভোগের চেয়ে মানুষ এখন ভিডিও করতে বেশি ব্যস্ত’

প্রযুক্তির উৎকর্ষতায় আমূল বদলে গেছে মানুষের জীবন। অনুভূতিগুলো যেন ক্ষণস্থায়ী হয়ে উঠেছে সকলের। আজকাল গানের আসরেও মানুষ মন...

২০২৬-০৬-০৭ ১০:৫২