মূলত এক বন্ধুর মাধ্যমে প্রীতির এই অসুস্থতার কথা জানতে পারেন প্যারিসে বসবাসকারী ওই মিষ্টি ও দয়ালু পরিবারটি। আর দেরি না করে অভিনেত্রীকে দ্রুত সুস্থ করে তুলতে শহরের এক বিশেষ রেস্টুরেন্ট থেকে তার পছন্দের খাবার 'কঢ়ী-চাওয়াল' পাঠিয়ে দেন তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, খাবারের বক্স খুলে কঢ়ী-চাওয়াল দেখে আনন্দে আত্মহারা প্রীতি। এই ছোট্ট অথচ আন্তরিক উদ্যোগের জন্য ওই পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।