মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা

অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা

 

নিয়মিতই ফটোশুট করেন অপু বিশ্বাস। তবে এবারের ফটোশুট একটু আলাদা। সাজে যেমন রেখেছেন ভিন্নতা, ছবিগুলো ধারণও করেছেন ব্যতিক্রম আবহে।

গতকাল নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অপু। তাতে দেখা গেল, চকচকে ধূসর-বাদামি রঙের একটি স্টাইলিশ টু-পিস স্যুট পরেছেন অভিনেত্রী। তবে পোশাকের চেয়ে তার হাতে থাকা বই এবং ব্যাকগ্রাউন্ড নজরে এসেছে বেশি।

 

কেননা অপুর হাতে রয়েছে বিখ্যাত কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই গ্রন্থের (সঙ্গে সমসাময়িক আরও কিছু কবিতা) ইংরেজি অনুবাদ সংস্করণের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। বইটি হাতে নিয়ে নানাভাবে পোজ দিয়েছেন অপু। কখনো বইয়ের পাতায় চোখ বুলিয়ে, কখনো মুখে-মাথায় ঠেকিয়ে ক্যামেরাবন্দী হয়েছেন। অপুর ছবিগুলো তোলা হয়েছে একটি লাইব্রেরিতে। তার পেছনে থরে থরে সাজানো রয়েছে অনেক বই।

 

পোস্টের ক্যাপশনেও বিশেষ বার্তা দিয়েছেন অপু। লিখেছেন, ‘ভবিষ্যত অনুমানের সবচেয়ে সেরা উপায় হলো ভবিষ্যতটা নিজেই তৈরি করে নেওয়া।’  

এমন আবহে অভিনেত্রীকে দেখে মুগ্ধতাও প্রকাশ করছেন তার ভক্তরা। একজন লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে আপু আপনাকে’; আরেকজন লিখেছেন, ‘একসময় অপুর মুভি ছাড়া চলতোই না, অপু বিশ্বাস মানেই ছোটবেলা’; আরেক অনুসারী পরামর্শ দিয়ে লিখেছেন, ‘লাইব্রেরিতে শাড়ি পরে ফটোশুট করলে একদম পারফেক্ট হতো’।

অপু সম্প্রতি নতুন সিনেমার শুটিং করেছেন। ‘শিকার’ নামের সিনেমাটি বানাচ্ছেন কামরুজ্জামান রোমান। কিছুদিন আগে নেপালে হয়েছে এর সিংহভাগ শুটিং। তবে বর্তমানে সিনেমাটির নায়ক মরতুজা পলাশ রয়েছেন কারাগারে। সে কারণে অনিশ্চিত হয়ে আছে এর বাকি কাজ। সিনেমাটিতে অপু-পলাশের সঙ্গে আছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার, পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ।

আরও

‘দুয়া’ হলো বড় আপু, রণবীর-দীপিকার ঘরে নতুন অতিথি!

বিনোদন

‘দুয়া’ হলো বড় আপু, রণবীর-দীপিকার ঘরে নতুন অতিথি!

ফের খুশির জোয়ার রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন দম্পতির ঘরে। দ্বিতীয়বার বাবা-মা হয়েছেন তারা। শনিবার (১৯ সেপ্টেম্বর) কন্যাসন্ত...

২০২৬-০৯-১৯ ২০:১২

জন্মদিনে সালমান শাহকে স্মরণ, ‘মিথ্যা অপবাদ’ না ছড়ানোর আহ্বান শাবনূরের

বিনোদন

জন্মদিনে সালমান শাহকে স্মরণ, ‘মিথ্যা অপবাদ’ না ছড়ানোর আহ্বান শাবনূরের

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সালমান শাহ-শাবনূর জুটির জনপ্রিয়তা এখনও অমলিন। নব্বইয়ের দশকের সেই সোনালী জুটি দর্শকমনে চিরস্থায...

২০২৬-০৯-১৯ ১৩:২৯

পাভেলকে ঘিরে ফের ভাইরাল নতুন ভিডিও, সামাজিকমাধ্যমে তুমুল আলোচনা

বিনোদন

পাভেলকে ঘিরে ফের ভাইরাল নতুন ভিডিও, সামাজিকমাধ্যমে তুমুল আলোচনা

‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও শুরু হয়েছে আলোচনা। এর আগে একটি ভিড...

২০২৬-০৯-১৮ ১৯:০৯