মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট পেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জনস্বার্থে ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু রিট আবেদনটি করেন।

রিটে দেশে পরিচালিত অনিবন্ধিত অনলাইন পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজের মাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়ার আবেদন জানানো হয়।

শুনানি শেষে হাইকোর্ট বিটিআরসি চেয়ারম্যানকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন আদালত।

আরও

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয় : হাইকোর্ট

আইন-আদালত

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয় : হাইকোর্ট

ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির পদক্ষেপ নিতে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

২০২৬-০৯-০৯ ১৩:০২

প্রধান বিচারপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সুপ্রিম কোর্ট বার সভাপতি, সর্বোচ্চ আদালতে তোলপাড়

আইন-আদালত

প্রধান বিচারপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সুপ্রিম কোর্ট বার সভাপতি, সর্বোচ্চ আদালতে তোলপাড়

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) সভাপতি ব্যারিস্ট...

২০২৬-০৯-০৮ ২২:৩৩

নুসরাত হত্যা মামলা: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আইন-আদালত

নুসরাত হত্যা মামলা: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল এবং চারজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কা...

২০২৬-০৯-০৮ ২২:৩০

মুক্তিপণ না পেয়ে ভাতিজাকে শ্বাসরোধে হত্যা, চাচার যাবজ্জীবন কারাদণ্ড

আইন-আদালত

মুক্তিপণ না পেয়ে ভাতিজাকে শ্বাসরোধে হত্যা, চাচার যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছরের শিশু ও ষষ্ঠ শ্রেণির ছাত্র রিফাত হোসেনকে অপহরণের পর হত্যা মামলায় ঘাতক চাচা মাসুম বিল্লাহক...

২০২৬-০৯-০৭ ১৮:৫৭

বিচারিক ক্ষমতা ফিরে পেলেন হাইকোর্টের সেই বিচারপতি

আইন-আদালত

বিচারিক ক্ষমতা ফিরে পেলেন হাইকোর্টের সেই বিচারপতি

কুমিল্লায় এপেক্স ক্লাবের এক অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল ম...

২০২৬-০৯-০৭ ১১:৪৮

খাস কামরায় এসআইকে মারধরের ঘটনায় বিচারককে শোকজ

আইন-আদালত

খাস কামরায় এসআইকে মারধরের ঘটনায় বিচারককে শোকজ

খাসকামরায় পুলিশ কর্মকর্তাকে ডেকে নিয়ে মারধরের ঘটনায় বিষয়ে ব্যাখা চেয়ে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ১০-এর বিচারক...

২০২৬-০৯-০৩ ২২:২১