রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ধামরাই উপজেলা প্রশাসন

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ধামরাই উপজেলা প্রশাসন

প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় ঢাকার ধামরাই উপজেলায় একটি নির্মাণাধীন অবৈধ ইটভাটা ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পাইচাইল গ্রামে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল মামুন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পাইচাইল গ্রামে বৈধ অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে একটি নতুন ইটভাটা নির্মাণের কাজ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুপুরে সেখানে আকস্মিক অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানকালে ইটভাটার মালিকপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে নির্মাণাধীন ইটভাটার চুল্লিসহ সম্পূর্ণ স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল মামুন জানান, পরিবেশ দূষণ রোধ এবং ফসলি জমি রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান। উপজেলার কোথাও কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

অভিযান পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহিম শাহরিয়ার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা।

আরও

দুর্গাপূজায় ৩০০ জনকে বস্ত্র ও অর্থ দিল স্বর্ণগ্রাম

সারা দেশ

দুর্গাপূজায় ৩০০ জনকে বস্ত্র ও অর্থ দিল স্বর্ণগ্রাম

ধর্মীয় উৎসবের আনন্দ যেন আর্থিক অসচ্ছলতার কারণে কারও কাছে ম্লান না হয়—এমন মানবিক প্রত্যয়ে বগুড়ায় অসহায় সনাতন ধর্মাবলম্বীদ...

২০২৬-১০-১০ ২৩:৪৩

বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

সারা দেশ

বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন সুন্দরঘোনা এলাকার বাসিন্...

২০২৬-১০-১০ ২৩:৩৭

ময়মনসিংহ জেলা ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নব নির্বাচিত কমিটির শপথ ও পরিচিতি অনুষ্ঠিত

সারা দেশ

ময়মনসিংহ জেলা ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নব নির্বাচিত কমিটির শপথ ও পরিচিতি অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, ময়মনসিংহ জেলা শাখার নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান...

২০২৬-১০-১০ ২৩:৩৬

পটুয়াখালীতে মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

সারা দেশ

পটুয়াখালীতে মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালী সদর উপজেলার নির্মাণাধীন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) প্রধান ফটকের সামনে থেকে আব্বাস সিকদার (২৫) নামে...

২০২৬-১০-১০ ২৩:৩৪