শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নতুন মামলায় আইভীকে হয়রানি না করার নির্দেশ, শ্যোন অ্যারেস্ট নিয়ে রুল জারি হাইকোর্টে

নতুন মামলায় আইভীকে হয়রানি না করার নির্দেশ, শ্যোন অ্যারেস্ট নিয়ে রুল জারি হাইকোর্টে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে একের পর এক মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে নতুন কোনো মামলায় হয়রানি বা গ্রেপ্তার না করার নির্দেশও দিয়েছেন আদালত।

রোববার (২৬ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন এবং অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

পরে আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, আইভী ইতোমধ্যে হাইকোর্ট থেকে ১০টি মামলায় জামিন পেয়েছেন। এরপরও নতুন দুটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। এই শ্যোন অ্যারেস্ট দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করেই রিট করা হয়েছে।

২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আদমজী এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন পোশাকশ্রমিক মিনারুল ইসলাম। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে ২৩ সেপ্টেম্বর নিহতের ভাই নাজমুল হক বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০০ জন অজ্ঞাতনামাকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় সেলিনা হায়াৎ আইভী এজাহারভুক্ত ১২ নম্বর আসামি হিসেবে রয়েছেন। এরপর তার বিরুদ্ধে আরও মামলা হয়।

আদালতের এই নির্দেশনার ফলে আইভীর বিরুদ্ধে নতুন মামলায় গ্রেপ্তার বা হয়রানিমূলক পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আরও

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

সারা দেশ

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা না...

২০২৬-১০-০২ ১৭:৫৭

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪