মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত

"আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজনে নার্সদের ক্ষমতায়ান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিপুল উৎসাহ-উদ্দীপনায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে ১২ মে সকালে নড়াইল সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, "নার্সরা হলেন স্বাস্থ্যসেবার মেরুদণ্ড। তাঁদের নিরলস পরিশ্রম আর মমতাময় সেবার কারণেই রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। বর্তমান সময়ে স্বাস্থ্য খাতের আধুনিকায়নে নার্সদের ভূমিকা অপরিসীম।"

​অনুষ্ঠানে নড়াইল ২ আসনে সংসদ আতাউর রহমান বাচ্চু,হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আব্দুল গাফফার, ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক জয়া রানি চক্রবর্তী , বাংলাদেশ নার্স অ্যাসোসিয়েশন নড়াইলের সভাপতি মোসাম্মাদ শাহিনুর খাতুন , সাধারণ সম্পাদক মুজিদা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী স্মরণে এই দিবসটি পালন করা হয়। সবশেষে এক কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও

প্রাথমিক বৃত্তি, এসএসসি জিপিএ-৫ ও শিক্ষা পদকপ্রাপ্তদের সম্মাননা

সারা দেশ

প্রাথমিক বৃত্তি, এসএসসি জিপিএ-৫ ও শিক্ষা পদকপ্রাপ্তদের সম্মাননা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী, ২০২৬ সালের এসএসসি পর...

২০২৬-০৮-২৫ ১৮:১৯

কুড়িগ্রামে কৃষকদের সার লুটের ঘটনা নথিপত্রে ঘাপলা, ডিলারকে শোকজ

সারা দেশ

কুড়িগ্রামে কৃষকদের সার লুটের ঘটনা নথিপত্রে ঘাপলা, ডিলারকে শোকজ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার ডিলারের গুদামের বেড়া ভেঙে কৃষকদের সার লুটের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরমধ্যে...

২০২৬-০৮-২৫ ১৮:০৫

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ফরিদপুরে ‘মিট দ্য ডিসি’

সারা দেশ

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ফরিদপুরে ‘মিট দ্য ডিসি’

ফরিদপুরের মধুখালী উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ‘মিট দ্য ডিসি’ ও সংবর্ধনা অনুষ্ঠানে...

২০২৬-০৮-২৫ ১৭:৪৫

ফেনীর সোনাগাজীতে যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই, আটক ২

সারা দেশ

ফেনীর সোনাগাজীতে যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই, আটক ২

সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামে নয়ন নামে পিক-আপের চালককে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত বাবুল ও সেলিম নামে ২ ব্য...

২০২৬-০৮-২৫ ১৭:৪৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মালবাহীলরি

সারা দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মালবাহীলরি

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে গেছে মালবাহী একটি লরি। মঙ্গলবার (২৫ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রা...

২০২৬-০৮-২৫ ১৭:৪৩

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৫৫ লাখ টাকার চেক বিতরণ

সারা দেশ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৫৫ লাখ টাকার চেক বিতরণ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে আর্থিক সহ...

২০২৬-০৮-২৫ ১৬:৩৬