বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু

নড়াইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু

নড়াইল জেলা কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদি লাইচ বেগম ওরফে লাইচনার (৫০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেলে জেলা কারাগারের জেলার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত লাইচ বেগম লোহাগড়া উপজেলার চর দিঘলিয়া গ্রামের বাহার উদ্দিনের স্ত্রী। তিনি হত্যা মামলায় যাবজ্জীবন (৩০ বছর) সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। জেলা কারাগারে তার মহিলা কয়েদি বন্দি নং ছিলো-৭১৯০/এ।

জেলা কারাগার সূত্রে জানা যায়, গত ২০১১ সালের ২৪ এপ্রিল জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে লোহাগড়া উপজেলার চর দিঘলিয়া গ্রামের মুসা খন্দকার প্রতিপক্ষের হামলায় খুন হয়। নিহতের ভাই বাদী হয়ে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর গত বছরের ১৪ মে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক এলিনা আক্তার ওই মামলায় লাইচ বেগম ওরফ লাইচনা, তার দেবর আকরাম মোল্যা ও জাফর খন্দকার সহ তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লাইচ রায় ঘোষণার পর থেকে নড়াইল জেলা কারাগারে সাজা ভোগ করছিলেন। শরীরের নানা ধরনের জটিলতা নিয়ে গত মাসে তিনি কারাগারেই অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠায় কারা কর্তৃপক্ষ।

আরও জানা যায়, রোববার দুপুরে যাবজ্জীবন সাজা ভোগকারী নারী কয়েদি লাইচ কারাগারে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আলোক কুমার বাগচী মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা কারাগারের জেলার সাইফুল ইসলাম বলেন, কয়েদি লাইচ বেগম উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা সহ নানাবিধ রোগে আক্রান্ত ছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তার ঔষুধ চলছিলো। আজ দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত আমরা জেলা হাসপাতালে নিয়ে যাই, চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুরতহাল, ময়নাতদন্ত সহ আইনগত প্রক্রিয়া শেষে লাইচের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আরও

পরশুরামে বাড়িতে মিলল ভারতীয় শাড়ি-কাপড়ের বড় চালান

সারা দেশ

পরশুরামে বাড়িতে মিলল ভারতীয় শাড়ি-কাপড়ের বড় চালান

ফেনীর পরশুরামে সীমান্তঘেঁষা এই জনপদে চোরাচালান ঠেকাতে বিজিবির তৎপরতার মধ্যেই ভারতীয় শাড়ি ও কাপড়ের বড় একটি চালান জব্দ করা...

২০২৬-০৯-০৯ ১৭:৫৩

সন্তানকে একবার বুকে জড়ানোর স্বপ্ন অপূর্ণ রেখেই রাশিয়ায় চিরঘুমে মেহেরপুরের আলাল

সারা দেশ

সন্তানকে একবার বুকে জড়ানোর স্বপ্ন অপূর্ণ রেখেই রাশিয়ায় চিরঘুমে মেহেরপুরের আলাল

সন্তান জন্মের খবর পেয়েছিলেন হাজার হাজার মাইল দূরের রাশিয়া থেকে। স্বপ্ন ছিল কাজ শেষে দেশে ফিরবেন। আদরের সন্তানকে প্রথমবার...

২০২৬-০৯-০৯ ১৫:৫২

বাগেরহাটে জমি বিরোধে হামলার অভিযোগ, নারীসহ আহত ৩

সারা দেশ

বাগেরহাটে জমি বিরোধে হামলার অভিযোগ, নারীসহ আহত ৩

বাগেরহাট সদর উপজেলার উত্তর খানপুর মোল্লাপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। মঙ্...

২০২৬-০৯-০৯ ১৫:৫০

বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তে শীর্ষে পিরোজপুর, মোট আক্রান্ত ১৯৬৫

সারা দেশ

বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তে শীর্ষে পিরোজপুর, মোট আক্রান্ত ১৯৬৫

পিরোজপুরে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু পরিস্থিতি। চলতি বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মো...

২০২৬-০৯-০৯ ১৫:৪৯

রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা থানা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ হত্যা মামলার আসামি ও তার সহযোগী গ্রেপ্তার।পুলিশের দাবী অপরাধম...

২০২৬-০৯-০৯ ১৫:০৮

ফেনীতে রেকর্ড ছাড়িয়েছে ডেঙ্গু, ৩১৭ জন ব্যক্তির ডেঙ্গু শনাক্ত

সারা দেশ

ফেনীতে রেকর্ড ছাড়িয়েছে ডেঙ্গু, ৩১৭ জন ব্যক্তির ডেঙ্গু শনাক্ত

ফেনীতে গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী,...

২০২৬-০৯-০৯ ১৫:০৭